মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | দল লড়ছে মাঠে, গ্যালারিতে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিলেন রাজস্থানের সমর্থকরা, কেন?

Kaushik Roy | ০৭ এপ্রিল ২০২৫ ২০ : ৪৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ম্যাচ চলাকালীন ঘটে গেল অদ্ভুত কাণ্ড। ম্যাচ চলাকালীন গ্যালারিতে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিলেন রাজস্থান রয়্যালসের সমর্থকরা। যদিও এই ঘটনা কখন বা কেন কী কারণে ঘটেছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা পুলিশ অফিসারের পোশাকে ‘আসাম পুলিশ’ লেখা রয়েছে। 

 

প্রাথমিক অনুমান, ঘটনাটি গুয়াহাটিতে কলকাতা কিংবা চেন্নাই ম্যাচের দিন ঘটে থাকতে পারে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে, এই ঘটনাটি রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হওয়া ম্যাচের সময় ঘটেছিল। ভিডিওতে দেখা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকর্মীদের।

 

উল্লেখ্য, শুরুটা খারাপ হলেও রাজস্থানের হয়ে ফর্মে ফিরেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে দাপট দেখান তিনি। তাঁর বিধ্বংসী স্পেলে মাত্র ২৫ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন আর্চার। তাঁর গতি এবং নিখুঁত লাইন-লেন্থ বিপাকে ফেলে পাঞ্জাব ব্যাটারদের। 

 

আর্চারকে যোগ্য সঙ্গ দেন সন্দীপ শর্মা ও মহেশ থিকসানা। সন্দীপ পাওয়ারপ্লে চলাকালীন দুর্দান্ত নিয়ন্ত্রণের সঙ্গে রান আটকে রাখেন। অন্যদিকে, থিকসানার স্পিনের বৈচিত্র্যে কার্যত নাকানিচোবানি খেতে হয় পাঞ্জাব ব্যাটারদের। বোলারদের পারফরম্যান্সে রাজস্থান রয়্যালস ৫০ রানে জয়লাভ করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া