বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Health tips: what is Bipolar Disorder and what are the symptoms of it

স্বাস্থ্য | হঠাৎ আনন্দ, হঠাৎ বিষাদ? বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হননি তো? কীভাবে চিনবেন এই রোগ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ০১ : ৪৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মানসিক অসুখকে অনেকেই ‘বড়লোকের ব্যামো’ বলে কটাক্ষ করেন। অথচ তাঁদের ধারণাই নেই যে মানসিক অসুখ কত জটিল ও আলাদা আলাদা ধরনের হতে পারে। ‘বাইপোলার ডিজঅর্ডার’-এর কথাই ধরা যাক। এটি এমন এক ধরনের মানসিক রোগ যেখানে একজন ব্যক্তির মধ্যে অস্বাভাবিকভাবে তীব্র আনন্দ এবং গভীর বিষণ্নতার দোদুল্যমান পর্যায় দেখা যায়। 

এই রোগে আক্রান্ত হলে রোগীর মেজাজ, চিন্তাভাবনা এবং আচরণের মধ্যে চরম পরিবর্তন আসে যা দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। ম্যানিয়া বা আনন্দের সময় রোগী অতিরিক্ত আত্মবিশ্বাসী, উদ্যমী এবং আবেগপ্রবণ হয়ে ওঠেন, আবার উল্টোদিকে ডিপ্রেশনের সময় হতাশ, ক্লান্ত এবং আগ্রহহীন হয়ে পড়েন।

এই রোগের মূল উপসর্গগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, ম্যানিয়া এবং ডিপ্রেশন। 

ম্যানিয়া বা হাইপোম্যানিয়ার উপসর্গ
 * অস্বাভাবিক আনন্দিত, উত্তেজিত হয়ে পড়া
 * অতিরিক্ত আত্মবিশ্বাস
 * ঘুমের প্রয়োজন কমে যাওয়া
 * অতিরিক্ত কথা বলা বা খুব দ্রুত কথা বলা
 * একসঙ্গে অনেক চিন্তা আসা বা একটি চিন্তা থেকে অন্যটিতে দ্রুত চলে যাওয়া
 * মনোনিবেশ করতে অসুবিধা হওয়া
 * অতিরিক্ত কাজকর্মে জড়িত হওয়া বা নতুন নতুন পরিকল্পনা করা
 * বেপরোয়া আচরণ করা, যেমন অতিরিক্ত খরচ করা, ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্ক স্থাপন করা বা ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া

ডিপ্রেশনের উপসর্গ
 * দীর্ঘস্থায়ী দুঃখবোধ, হতাশা বা শূন্যতা অনুভব করা
 * আগে আনন্দ দিত এমন কাজে আগ্রহ হারিয়ে ফেলা
 * ক্লান্তি বা শক্তিহীনতা অনুভব করা
 * ঘুমের সমস্যা, যেমন অতিরিক্ত ঘুমানো বা ঘুমোতে অসুবিধা হওয়া
 * ক্ষুধার পরিবর্তন, ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া
 * মনোনিবেশ করতে বা সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া
 * নিজেকে মূল্যহীন বা অপরাধী মনে করা
 * মৃত্যু বা আত্মহত্যা নিয়ে চিন্তা করা

রোগী ভেদে এই উপসর্গগুলির তীব্রতা এবং স্থায়িত্ব বিভিন্ন হতে পারে। কারও কারও ক্ষেত্রে ম্যানিয়া বা ডিপ্রেশনের পর্যায় কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে পারে। এই ধরনের কোনও সমস্যা দেখতে পেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া