মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ এপ্রিল ২০২৫ ২০ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাংলাজুড়ে রামনবমীকে কেন্দ্র করে রাজনীতির দাপট, উত্তেজনার মাঝেই এক অন্যচিত্র ধরা পড়ল মালদহের ইংরেজবাজারে। রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল এই শহরে। রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী সনাতনী ভক্তদের উপর ফুল ছড়িয়ে, পরস্পরকে আলিঙ্গন, মিষ্টি করিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মালদহ শহরের মুসলিম কমিটি আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা। উঠল 'হিন্দু-মুসলমান ভাই বাই ধ্বনি'ও।
এবিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, "এটাই বাংলার বৈশিষ্ট্য। এখানকার মানুষ পরস্পর পরস্পরের সঙ্গে সম্পৃতির বাঁধনে বাঁধা। তাঁরা কোনও ভেদাভেদ পছন্দ করেন না।"
রামনবমীকে কেন্দ্র করে রবিবার মালদার ইংরেজবাজার শহরে প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন। আয়োজন হয় বিরাট শোভায়াত্রার। গেরুয়া পতাকা হতে সনাতনীরা 'জয় শ্রীরাম' বলতে বলতে শোভাযাত্রা করেন। মাঝপথে দেখা যায় সম্প্রীতির দৃশ্য। হিন্দুদের শোভাযাত্রার উপর রাস্তার ফুল ছড়িয়ে দেন স্থানীয় মুসলমানরা। এরপর চলে কোলাকুলি। দেখা যায়, হিন্দুদের মিষ্টি বিতরণ করছেন মুসলমানরা। ভেদাভুদ ভুলে তখন মানবতার জয়-গান।
রাস্তায়রদু'পাশে জড়ো হওয়া মুসলিমরা বলেন, "খুব সুন্দর অনুভূতি, সম্প্রীতির অনুভূতি। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষই আমাদের সকলের ভারতবর্ষ। আমরা সবাই এক। হিন্দু-মুসলিম ভাই-ভাই। আমরা সবাই সম্প্রীতির বার্তা দিতে চাই।"
মালদহের পাশাপাশি বীরভূমের রামপুরহাটে রামনবমীর মিছিলেও সম্প্রীতির বার্তা। রামনবমীর মিছিলে আগত মানুষদের হাতে জল ও লাড্ডু তুলে দিলেন মুসলিম যুবকেরা। এ দিন রামপুরহাটের পাঁচমাথা মোড় এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের হয়। জানা গিয়েছে, 'বগটুই যুবকবৃন্দ' ব্যানারে মুসলিম যুবকেরা আজ রামনবমীর মিছিলে আগত মানুষদের হাতে জল ও লাড্ডু তুলে দেন। তাঁরা জানান, সম্প্রীতির বার্তা দিতেই তাদের এই উদ্যোগ। এমনকি এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জিকেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার