শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Tourist spot : দেবানন্দপুর পর্যটন কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

Sumit | ২১ ডিসেম্বর ২০২৩ ২০ : ১৬Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : মাত্র তিন মাসের মধ্যেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে রাজ্য। শুরু হল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়র জন্মস্থান হুগলির দেবানন্দপুরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তুতি। প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত ১৯ সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১০৮ তম জন্মদিবসে হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্র স্মৃতি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেনের তরফে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তারপরই শুরু হয় প্রস্তুতি। তিন মাসের মধ্যেই বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের জন্মস্থানের সংস্কার ও প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের স্মৃতি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলা শাসক মুক্তা আর্য্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিসি হেড কোয়ার্টার ঈশানি পাল, বিধায়ক অরিন্দম গুইন, অসিত মজুমদার, অসীমা পাত্র সহ হুগলি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। সেদিন বিধায়ক জানিয়েছিলেন, রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের নির্দেশেই তিনি এই ঘোষণা করেছেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, ১.১০ কোটি টাকা ব্যয়ে কথাশিল্পীর জন্মস্থানের সংস্কারের কাজ হয়েছে। আগামী দিনে রাজ্য তথা দেশের পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে দেবানন্দপুর। একইসঙ্গে এদিন হুগলির শ্রীরামপুর থানাকে দেশের তিন সেরা থানার মধ্যে একটি স্বীকৃতি মেলার কোথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া