সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অপেক্ষা ছিল স্ত্রীর কখন ঘুমায়, তারপরেই ঘটল হাড়হিম কাণ্ড

RD | ০৫ এপ্রিল ২০২৫ ২০ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি  শুক্রবার গভীর রাতে ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চরকা গ্রামে। ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন করে শনিবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ফাতেমা বিবির (৩৮) বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বালিঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে চরকা গ্রামের বাসিন্দা পেশায় হোটেল কর্মচারী আজিম শেখ নামে এক যুবকের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। 

তিন সন্তানের মা ফাতেমার সঙ্গে গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কারণে আজিমের বনিবনা হচ্ছিল না বলে স্থানীয় সূত্রের খবর। এই কারণে তাদের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। শুক্রবার গভীর রাতে ফাতেমা যখন তার তিন নাবালক সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন সেই সময় হোটেল থেকে ফিরে এসে একটি ভারী কাঠের টুকরো দিয়ে ফাতেমার মাথায় আজিম আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

মৃতার সন্তান আহাত শেখ বলেন, 'গতকাল রাতে আমরা মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলাম। বাবা রাতের বেলায় বাড়ি ফিরে হঠাৎই মায়ের মাথায় দরজায় আটকানোর 'খিল' দিয়ে আঘাত করে।'
 
যদিও কী কারণে ঘুমন্ত ফাতেমার উপর এই হামলা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত আজিমের পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, আজিম মানসিকভাবে অসুস্থ। সেই কারণেই হয়ত স্ত্রীর উপর হামলা চালিয়েছে। 

রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানসিক অসুস্থতার বিষয়টি চিকিৎসকরা খতিয়ে দেখবেন। আদালতের কাছে অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া