মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | লিচু রপ্তানিতে এবার সকলকে টেক্কা দেওয়ার লক্ষ্যে মুর্শিদাবাদ, অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা

Kaushik Roy | ০৫ এপ্রিল ২০২৫ ১৯ : ১৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিদেশে লিচু রপ্তানিতে বিহার, অসম ,পাঞ্জাব ওড়িশার মতো রাজ্যকে টেক্কা দেওয়ার জন্য তৈরি পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জেলায় উৎপাদিত লিচু যাতে সঠিকভাবে প্যাকেজিং করে বিদেশে রপ্তানি করা যায় সে কারণে একটি কর্মশালা শনিবার অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের জয়রামপুর এলাকায়।

 

কেন্দ্র সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে একটি সংস্থার উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলার লিচু চাষিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই কর্মশালাটি। উদ্যানপালন দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রায় ৩৫০০ হেক্টর জমিতে লিচু উৎপন্ন হয়ে থাকে।

 

রাজ্যের সবথেকে বেশি লিচু উৎপাদন হয় মুর্শিদাবাদে। এছাড়াও নদিয়া, দুই ২৪ পরগনা, হুগলি জেলার কিছু কিছু এলাকায় লিচু উৎপন্ন হয়। এক আধিকারিক জানান, বিহারের মুজফ্ফরপুর, বৈশালী এবং সমস্তিপুরে উৎপাদিত লিচুর চাহিদা দেশ জুড়ে রয়েছে।

 

মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন লিচু বাগানে উৎপাদিত বোম্বাই, বেদানা, এলাইচি, কসবা, সহ আরও বিভিন্ন প্রজাতির লিচুর চাহিদাও দেশের বিভিন্ন বাজারে কিছু কম নেই। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ এবং প্যাকেজিংয়ের যথার্থ ধারণা না থাকায় মুর্শিদাবাদ জেলায় উৎপাদিত লিচু অন্য দেশে তেমনভাবে রপ্তানি করতে পারেন না চাষিরা।

 

কর্মশালায় প্রশিক্ষণ দিতে এসে বেসরকারি সংস্থার প্রতিনিধি জি মুস্তাফা বলেন, ‘মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকে রাজ্যের সবথেকে বেশি লিচু উৎপাদন হয়। লিচু রপ্তানির জন্য সর্বপ্রথম দরকার টেকসই প্যাকেজিং। সেটার ওপরেই বৈদেশিক বাণিজ্য অনেকটা নির্ভর করে। প্যাকেজিং ভাল হলে রপ্তানির সময় উৎপাদিত লিচুর গুণমান নষ্ট হয় না’।

 

প্রশিক্ষণ শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্তারা উপস্থিত ছিলেন। বিদেশে রপ্তানি করতে গেলে কী কী নথি দরকার তাও জানানো হয় চাষিদের। মিজানুল হক নামে এক কৃষকের বক্তব্য, ‘উৎপাদিত লিচু এতদিন মূলত মুর্শিদাবাদ এবং আশেপাশের কয়েকটা জায়গাতেই বিক্রি করতাম। তবে কর্মশালায় জানতে পারলাম কীভাবে এই লিচু বিদেশে রপ্তানি করা যায়। সম্ভব হলে এই বছর থেকেই বিদেশে লিচু রপ্তানি করা হবে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া