মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

AD | ০৪ এপ্রিল ২০২৫ ২২ : ২০Abhijit Das

মিল্টন সেন, হুগলি: নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। আদালতের নির্দেশে হটাৎ চাকরিহারা হয়েছেন ঠিকই। তবে তিনি নিশ্চিত, আবারও পরীক্ষা দিয়ে চাকরি পাবেন। কিন্তু তিনি চিন্তিত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে। তাদের মাঝরাস্তায় হটাৎ ছেড়ে দিলে চলবে কি করে। তাই থেমে থাকেননি। সরকারি শিক্ষকের তকমা হয়তো নেই। তবু অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবারও ঠিক সময় মতোই কলকাতার সল্টলেক থেকে পৌঁছেছেন হুগলির রিষড়ায় স্কুলে। ক্লাস নিয়েছেন আর পাঁচটা দিনের মতোই। 

চাকরি অনিশ্চিত হয়েছে। এখন তিনি আর সরকারি শিক্ষক নন। তবু ছাত্র পড়ানোর লক্ষে এদিনও নিজের পকেটের টাকা খরচ করে স্কুলে হাজির হয়েছেন ইংরেজি শিক্ষক দেবদত্ত বৈদ্য। এর আগে প্রতিদিন তিনি স্কুলে এসেছেন সরকারি শিক্ষক হিসাবে। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে তিনি আর সরকারি শিক্ষক নন। তবে জীবনে তাঁর অনেক স্বপ্ন। তাই সরকারিভাবে শিক্ষকতা থেকে তাঁর নাম মুছে গেলেও ব্যক্তিগতভাবে তিনি শিক্ষক সেটাই প্রমাণ করেছেন। প্রমাণ করেছেন তিনি পড়ুয়াদের কথা ভাবেন। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভাবেন। সরকারি স্বীকৃতি থাকুক না থাকুক, তিনি শিক্ষক। তাই ছাত্র পড়ানোর পরম তৃপ্তি থেকে তিনি নিজেকে বঞ্চিত করতে পারেননি। সল্টলেক থেকে সোজা হাজির হয়েছেন স্কুলে। এই প্রসঙ্গে স্কুলের দেবদত্ত জানিয়েছেন, তিনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। আদালতের নির্দেশে তিনি চাকরিহারা হয়েছেন। তবে তিনি চিন্তিত স্কুলের পড়ুয়াদের কথা ভেবে। সিলেবাস অসম্পূর্ণ। তিনি স্কুলে না এলে কে পড়াবে। তাই স্কুলের বাচ্চাদের কথা ভেবে এদিন তিনি অন্যান্য দিনের মতোই স্কুলে এসেছেন। আগামী দিনেও আসবেন।

সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের অধিকাংশ শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়েছে। ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে কার্যত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে রিষড়া বিদ্যাপীঠ ইউনিট-টু স্কুল। কারণ, কর্মরত ১৭ জন শিক্ষকের পরিবর্তে ৫ জনকে নিয়ে স্কুল চালাতে হচ্ছে। এক মুহূর্তে ১২ জন শিক্ষক অনিশ্চিত হয়ে গেছেন। কীভাবে চলবে স্কুলের ক্লাস? কীভাবে পরীক্ষা নেওয়া হবে? কেমন করে সামাল দেওয়া হবে, ভেবেও কুলকিনারা করতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষক। সব মিলিয়ে নাজেহাল অবস্থা স্কুল কতৃপক্ষের। 

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া