রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ওষুধের দাম বেড়েছে এবার কি বৃদ্ধি পাবে প্রতিষেধকের দামও! আতঙ্কে প্রসূতি মায়েরা

Reporter: গোপাল সাহা | লেখক: AD ০৪ এপ্রিল ২০২৫ ২১ : ৩৮Abhijit Das

গোপাল সাহা

ওষুধের পর এবার আতঙ্ক বাড়ছে প্রতিষেধকের দাম বৃদ্ধি নিয়ে। এর ফলে প্রসূতি মায়েদের পাশাপাশি শিশুদের প্রতিষেধক নিয়েও চিন্তায় কপালে ভাঁজ পড়ছে পরিবারগুলির। দেশের মোট জনসংখ্যার ৯০ শতাংশ ডাক্তারি পরামর্শে চলতে হয়। আর এদের মধ্যে ২২ শতাংশেরই জরুরী ভিত্তিতে প্রতিষেধকের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে সিংহভাগ প্রতিষেধক ব্যবহৃত হয় প্রসূতি মা এবং শিশুদের জন্য। পয়লা এপ্রিলে বিজেপি সরকার 'এপ্রিল ফুল' ফোটানোর পরেই চিন্তা, এবার কি তবে থাবা বসতে চলেছে প্রতিষেধকের ক্ষেত্রে? আর যদি তেমনটাই হয়, তাহলে কতটা চাপের মুখে পরতে পারেন সাধারণ মানুষ? 

এক্ষেত্রে একটু পিছনের দিকে ফিরে দেখা প্রয়োজন। স্বাধীনোত্তর ভারতে ওষুধ এবং প্রতিষেধক তৈরি করত সীমিত কিছু সংস্থা। যার মধ্যে ভারত বায়োটেক অন্যতম। যারা দেশের সিংহভাগ প্রতিষেধক প্রস্তুত করে ৯০ থেকে ৯৫%। পোলিও টিকা আমেরিকায় প্রথম আবিষ্কার ও প্রস্তুত হয় ১৯৫৫ সালে এবং ওরাল টিকা আবিষ্কার হয় ১৯৬১ সালে। আমাদের দেশে সেই টিকা আসতে সময় লেগে যায় ৩৯ বছর, অর্থাৎ ১৯৯৪ সালের অক্টোবরে। পোলিও টিকা ভারতের পেতে দেরি হওয়ার মূল কারণ আন্তর্জাতিক সম্পর্কে শিথিলতা। উল্লেখ্য, তৎকালীন সময় বিশ্বে ভারতীয় জনসংখ্যা নিরিখে (১১০-১১২ কোটি) পোলিও রোগীর পরিমাণ ছিল প্রায় ২৬ শতাংশ। পরবর্তীতে ১৯৯৬ সালে ভারত বায়োটেক দেশে পোলিও টিকা উৎপাদন শুরু করে।

বলাবাহুল্য, বর্তমানেও একই রকম ভাবে কেন্দ্রীয় সরকার প্রতিষেধক উৎপাদনের ক্ষেত্রে সিংহভাগটাই ভরসায় রয়েছে বেসরকারি সংখ্যাগুলির উপরে। পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে মোট ২১টি প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা রয়েছে। যাদের মধ্যে ১৪টি বেসরকারি। চারটি কেন্দ্রের উদ্যোগে পরিচালিত। তিনটি সম্পূর্ণ ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন। প্রতিষেধক উৎপাদনের জন্য সরকারের হাতে বিকল্প কম, সেখানেই প্রশ্ন উঠতে হয়েছে শুরু করেছে, ২০২৫ সালে দাঁড়িয়েও এখনও পর্যন্ত কেন বিজেপি সরকার কেন্দ্রের নিয়ন্ত্রাধীনে প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা তৈরি করতে পারল না? সিংহভাগ বেসরকারি সংস্থাগুলি টিকা উৎপাদন করে ৯০-৯৫ শতাংশ, যেখানে অন্যান্য সংস্থা ৭০ শতাংশ। সরকারি উদ্যোগের সংস্থা ও সরাসরি সরকারি সংস্থাগুলির উৎপাদনের পরিমাণ আরও কম।

২০২০-২১ সালে করোনা অতিমারির কারণে দেশে প্রতিষেধকের ঘাটতি অনুভব করা গিয়েছিল। ভুক্তভোগী হয়েছিল দেশের সাধারণ মানুষ। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়েও কেন্দ্র কোনও পদক্ষেপ করতে পারল না? না কি বিজেপি সরকারের মূল উদ্দেশ্য বেসরকারিকরণ, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন? কোন জাদুবলে অধিকাংশ বেসরকারি সংস্থাই টিকা তৈরি করে? কেন এরাই ইলেকটোরাল বন্ড কেনে অধিক মূল্যে, কোন স্বার্থরক্ষায়? ১৪০ কোটি দেশের জনতার জীবনের দায় এদের হাতেই কেন? কোন অদৃশ্য ক্ষমতাবলে? না কি দেশের কর্পোরেট সংস্থাগুলিকে সামনে এনে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পিছনের সারিতে ঠেলে দেওয়া এবং গোটা দেশকে কর্পোরেট অভিমুখী করার প্রবল চেষ্টা?

এই বিষয়ে আজকাল ডট ইনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, "কেন্দ্র সাধারণ মানুষকে উপেক্ষা করে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে নানা রকম 'কর' চাপিয়ে দিয়ে। সাধারণ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। এবার প্রতিষেধক বা টিকাতেও যদি দাম বাড়ে, যার ব্যবহার অধিকাংশই 'প্রসূতি মা' ও শিশুদের জন্য। তাহলে বোঝাই যাচ্ছে, বিজেপি সরকার ব্যবসা করতে চাইছে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে। কেন্দ্রের বিদেশ ভ্রমণের টাকা তো জোগাড় করতে হবে, তাই এই ব্যবসা করছে।" মন্ত্রী ইলেক্টোরাল বন্ডের কথা উল্লেখ করে বলেন, "যেখানে সুপ্রিম কোর্ট এই বন্ডকে বেআইনি ঘোষণা করেছে, তারপরেও বেআইনি ভাবে এক শ্রেণী মানুষকে প্রোমোট করতে চায়। আর বাকি সবাইকে চায় মেরে ফেলতে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া