মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শিক্ষক কমে যাওয়ায় নাজেহাল অবস্থা, স্কুল চালাতে প্রাক্তন পড়ুয়াদের দ্বারস্থ হচ্ছে কর্তৃপক্ষ

Riya Patra | ০৪ এপ্রিল ২০২৫ ২০ : ৩৯Riya Patra

মিল্টন সেন, হুগলি: সুপ্রিম কোর্টের নির্দেশের পর একধাক্কায় কমে গেল শিক্ষকের সংখ্যা। স্কুল চালাতে হিমশিম অবস্থা বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুল কতৃপক্ষের। অবস্থা সামাল দিতে স্কুলের প্রাক্তন পড়ুয়াদের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে রাজ্যের ২৬ হাজার শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে যায়। ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে হুগলি জেলায় হঠাৎ কর্মহীন হয়ে পড়া শিক্ষকের সংখ্যা ৮৫৪ জন। এক সঙ্গে এত জন শিক্ষক অনিয়মিত হয়ে যাওয়ায় ব্যাপক সংকট তৈরি হয়েছে জেলার একাধিক স্কুলে। তেমনই শিক্ষক সংকটে নাজেহাল বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুল।

স্কুলের ২২০০ পড়ুয়ার জন্য অঙ্ক এবং বিজ্ঞানের শিক্ষক রয়েছেন এখন মাত্র একজন করে। স্কুলে অংকের শিক্ষক ছিলেন ৪ জন। আদালতের রায়ে চাকরিহারা হয়েছেন ৩ জন। ঠিক তেমনই স্কুলে জীবন বিজ্ঞানের ৪ জন শিক্ষক ছিলেন, এখন রয়েছেন মাত্র একজন। ভৌত বিজ্ঞান বিভাগের ক্ষেত্রেও তিনজন শিক্ষকের বাদ পড়েছেন একজন। ইতিহাস বিভাগের তিন জন শিক্ষকের দু'জন চাকরি হারিয়েছেন। ইংরেজি পড়াতেন ৮ জন শিক্ষক। বর্তমানে রইলেন মাত্র চার জন। ভূগোল এবং হিন্দি বিষয়েও একজন করে শিক্ষক চাকরি হারিয়েছেন। প্রধান শিক্ষক সহ ওই স্কুলে মোট ৪১ জন শিক্ষক নিয়মিত শিক্ষকতা করতেন। হঠাত করেই ১৫ জনের চাকরি অনিশ্চিত হয়ে পড়ায়, ২২০০ পড়ুয়াকে পড়াতে রীতিমত সমস্যা সৃষ্টি হয়েছে বলছেন স্কুলের প্রধান শিক্ষক বিশাল তেওয়ারি।

প্রধান শিক্ষক জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে আংশিক সময়ের জন্য চুক্তি ভিত্তিক শিক্ষক নেওয়ার মতো পয়সা নেই স্কুলের কাছে। এই প্রসঙ্গে স্কুল পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করা হবে। অবস্থা সামাল দিতে প্রাক্তন ছাত্র ছাত্রীদের কাছে আবেদন করা হবে। তাঁরা যদি এসে সংকটকালীন সময়ে স্কুলের পাশে দাঁড়ান। 

ছবি: পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া