মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ এপ্রিল ২০২৫ ১৭ : ৩৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দিঘায় ফের পর্যটকের রহস্যমৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে পর্যটকের দেহ। জানা গেছে, ওল্ড মালদা আনন্দপুর এলাকা থেকে দুটি পরিবার দীঘায় বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার তাঁদের হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল। চেক আউটের সময় পেরিয়ে গেলেও পরিবারটি ঘর থেকে বেরোয়নি। এরপর হোটেল কর্তৃপক্ষ রুমে গিয়ে দেখে দরজার তালা বন্ধ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘরে থাকা পর্যটকরা তালা বন্ধ করে হোটেল কর্তৃপক্ষকে না জানিয়ে বাড়ি চলে যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। বলা হয় ওই ঘরের মধ্যে একটি মৃতদেহ রয়েছে। পরে হোটেল কর্তৃপক্ষ দীঘা থানায় ফোন করে জানালে পুলিশ দরজা ভেঙে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে। জানা গেছে মৃত মহিলার নাম চুমকি দাস অধিকারী। বয়স ২৫। বাড়ি ওল্ড মালদার আনন্দপুরে।
তবে খুন নাকি আত্মহত্যা এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ।
প্রশ্ন উঠেছে ওই গৃহবধূ যদি আত্মহত্যা করে থাকেন কেন পরিবারের লোকজন থানায় না জানিয়ে তালা বন্ধ করে বাড়ি চলে গেল। ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।
মৃত মহিলার পরিবারের লোকজনকে খবর পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে পুলিশ। পাশাপাশি যাঁরা এই গৃহবধুর সঙ্গে দীঘায় বেড়াতে এসেছিলেন তাঁদেরও তলব করা হয়েছে। জানানো হয়েছে মালদার লোকাল থানায়। তদন্তে জানা গেছে, ওই গৃহবধূ স্বামীর সঙ্গে নয়, অন্য কোনও পুরুষের সঙ্গে দীঘা বেড়াতে এসেছিলেন। গোটা ঘটনাটাই পুলিশ তদন্ত করে দেখছে। দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার