শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৩ এপ্রিল ২০২৫ ০৩ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বন্যপ্রাণী নিয়ে প্রকাশ্যে অমানবিক আচরণ করছেন পর্যটকরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের এলাকায় দমনপুর থেকে রাজাভাতখাওয়াগামী রাস্তায় এমনই এক অমানবিক দৃশ্য দেখা গেল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি প্রায় দশ বারো ফুটের লম্বা অজগর সাপ রাস্তা পারাপার করছিল। সেই সময় কিছু যুবক সেখানে দাঁড়িয়ে পড়ে। তাদের মধ্যে একজন সেই অজগরের লেজ ধরে সাপটিকে রাস্তা পার করাচ্ছিলেন। মনে হচ্ছিল, এক প্রকার বন্যপ্রাণীকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করছিলেন বা তাকে রাস্তা পারাপার করতে সাহায্য করছেন ওই যুবক।
পাশে থাকা অন্যান্যরা সেই ঘটনার ভিডিও তুলছিলেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ছবিটা হঠাৎ বদলে যায়। দেখা যায়, অজগরটির লেজ ধরে টানাটানি করে নাজেহাল অবস্থা করে ছেড়েছেন যুবকরা। জানা যায়, শুধুমাত্র অজগরটির ছবি ভিডিও আকারে নিজেদের মোবাইলে বন্দি করার জন্য বারংবার সেই অজগরটিকে লেজ ধরে জঙ্গল থেকে টেনে বের করছেন ওই যুবকরা। বেশ কিছুক্ষণ ধরে চলে যুবকদের ওই সাপের লেজ ধরে টানাটানি। অন্যান্য পথযাত্রীদের কথায় শেষ পর্যন্ত অজগরটিকে ছেড়ে দেয় যুবকরা। গোটা ঘটনা এক পর্যটক তাঁর মোবাইলে ক্যামেরাবন্দী করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে ওঠেন পরিবেশপ্রেমীরা।
বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই বন্যপ্রাণীকে উত্যক্ত করার অভিযোগ এনেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের উপক্ষেত্র আধিকারিক হরিকৃষ্ণন পিজের কাছে। বনদপ্তর আইনানুগ ব্যবস্থা নিক সেই আর্জিও জানিয়েছেন তিনি। অভিযোগের পর যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক হরিকৃষ্ণন পিজে বলেন, ‘বনাঞ্চলে ঘুরতে আসার জন্য পর্যটকদের আমরা সব সময় স্বাগত জানাই। তবে পর্যটকদের বন্যপ্রাণ সুরক্ষার বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা অভিযোগ পেয়ে বিষয়টির খোঁজখবর নিচ্ছি। দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার