শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | পারফিউম ব্যবহারের পর এবার কোহলির হাত কামড়ে দিলেন বার্থডে বয়, অবাক বেঙ্গালুরুর ড্রেসিংরুম

Sampurna Chakraborty | ০৩ এপ্রিল ২০২৫ ০১ : ৪২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুটা এবার দারুণ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সের কাছে হারলেও পয়েন্ট টেবিলে প্রথম তিনে আছে। ক্রিকেটাররা খোশমেজাজে। নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে আরসিবি। সেখানেই ড্রেসিংরুমের অন্দরমহলের মেজাজ স্পষ্ট। স্বস্তিক চিকারার জন্মদিনের সেলিব্রেশনের ভিডিও পোস্ট করা হয়। ২০ বছরে পা দিলেন আরসিবির তরুণ ক্রিকেটার। আরও একবার মজাদার কথায় সতীর্থদের মনোরঞ্জন করলেন। প্রথমে বলেন, বিরাট কোহলির তাঁকে দুটো ঘড়ি উপহার দেওয়া উচিত। তারপর কোহলি তাঁকে কেক খাওয়ানোর সময়, দাঁত দিয়ে তারকা ক্রিকেটারের আঙুল কামড়ে ধরেন চিকারা। ভিডিওতে বিরাটকে বলতে শোনা যায়, 'ভাই, আমার আঙুল ছাড়ো।' বলেই হেসে গড়িয়ে যান। এই চিত্রই বলে দিচ্ছে আরসিবিতে এখন ফিল গুড পরিবেশ। 

মনে হতেই পারে অজ্ঞাত তরুণ ক্রিকেটারকে নিয়ে এত মাতামাতি কেন? তার কারণ, চিকারারা কাণ্ডকারখানা। এর আগে যা কোনওদিন কেউ সাহস পায়নি, সেটাই করে দেখান আরসিবির উঠতি ক্রিকেটার। বিনা অনুমতিতে কোহলির ব্যাগ থেকে সুগন্ধি বের করে ব্যবহার করেন। যা দেখে হকচকিয়ে যান অধিনায়ক রজত পতিদার এবং যশ দয়াল। কিন্তু একেবারেই ক্ষেপে যাননি বিরাট। বরং মজা পান। যশ দয়াল বলেন, 'কলকাতায় ম্যাচ শেষ হওয়ার পর আমরা ড্রেসিংরুমে বসে ছিলাম। হঠাৎ ও কোহলির ব্যাগ থেকে পারফিউমের একটা বোতল বের করে। বিনা অনুমতিতে ব্যবহারও করে নেয়। সবাই হাসতে শুরু করে। কিন্তু ওর কোনও হেলদোল হয়নি। চুপচাপ বসে ছিল।' এই ঘটনায় হকচকিয়ে যান আরসিবির অধিনায়কও। রজত পতিদার বলেন, 'বিরাট ভাই ওখানেই ছিল। আমি ভাবছিলাম ছেলেটা কী করছে।' রাগ দূরের কথা, চিকারার এমন আচরণে মজা পান কোহলি। এদিনও বেঙ্গালুরুর পোস্ট করা ভিডিওতে যা স্পষ্ট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া