মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ এপ্রিল ২০২৫ ০০ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বেহাল অবস্থার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তারাপুরে বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য নির্মিত রাজ্যের একমাত্র হাসপাতালটি । এই হাসপাতালটির বর্তমান অবস্থা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্ন এবং সংসদের লেবার স্ট্যান্ডিং কমিটিতে পেশ করা লিখিত রিপোর্টে ভিন্ন তথ্য দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার প্রধান শিল্প বিড়ি তৈরির সঙ্গে কেবলমাত্র জঙ্গিপুর মহকুমায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ১০ লক্ষ মানুষ জড়িত রয়েছেন। বিড়ি শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লে অনেকেই তারাপুরে অবস্থিত কেন্দ্র সরকারের এই হাসপাতালে চিকিৎসা করান।
কিন্তু অভিযোগ উঠেছে কেন্দ্র সরকার ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করায় এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বিড়ি শ্রমিকেরা ওই হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও বিশেষজ্ঞ চিকিৎসক এবং ওষুধপত্রের অভাবে তাদের ঠিকমতো চিকিৎসা জোটে না।
এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় লিখিতভাবে হাসপাতালটির বর্তমান অবস্থা জানার জন্য একটি 'আন স্টারড' প্রশ্ন করেছিলেন। বৃহস্পতিবার ঋতব্রত বলেন, 'গোটা দেশে যত বিড়ি শ্রমিক রয়েছেন তার অর্ধেকের বেশি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মোট বিড়ি শ্রমিকের এক চতুর্থাংশ মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার তারাপুরে কেন্দ্র সরকারের একটি ৬৫ শয্যার হাসপাতাল রয়েছে। বর্তমানে হাসপাতালটি অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে। '
তিনি বলেন, 'সম্প্রতি গোটা বিষয়টি সংসদের লেবার স্ট্যান্ডিং কমিটির সামনে উত্থাপিত হয়েছিল এবং স্ট্যান্ডিং কমিটি হাসপাতালে দুরবস্থার কথা এক প্রকার স্বীকার করে নিয়েছে। এরপরই আমি সংসদে একটি লিখিত প্রশ্ন করে হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম।'
তৃনমূল সাংসদ জানান, 'আমরা সকলে অবাক হয়ে দেখলাম স্ট্যান্ডিং কমিটিতে যে রিপোর্ট পেশ করা হয়েছে এবং কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দপ্তর আমার লিখিত প্রশ্নের জবাবে যে উত্তর দিয়েছে তার কোনটিই মিলছে না। রিপোর্টে বলা হয়েছে ওই হাসপাতালে মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট মিলিয়ে মোট ১২ টি পদ রয়েছে। বর্তমানে যেখানে তিনজন রয়েছেন ন'টি আসন খালি রয়েছে। অথচ আমার প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকার জানিয়েছে বর্তমানে সেখানে পাঁচজন চিকিৎসক রয়েছেন। লেবার স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে ল্যাব টেকনিশিয়ানের পদ ফাঁকা রয়েছে। অথচ আমার করা প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানানো হয়েছে সেখানে একজন ল্যাব টেকনিশিয়ান রয়েছেন। আমরা বুঝে উঠতে পারছি না কোনটি সঠিক তথ্য আর কোনটি বেঠিক। '
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার