রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Income tax : জঙ্গিপুরে বিড়ি কারখানার মালিকদের বাড়িতে আয়কর হানা, আতঙ্কে শ্রমিকরা

Sumit | ২১ ডিসেম্বর ২০২৩ ১৬ : ২২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলাতে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা বরাবরই বলে থাকেন - যে কোনও ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিড়ি শ্রমিকদের ভোট যে রাজনৈতিক দলের দিকে থাকে সেই দলের প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত। আর এই ভোট নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেন বিড়ি ফ্যাক্টরির মালিকেরা। সেই জঙ্গিপুর মহকুমাতে গত কয়েক মাসে একাধিক বিড়ি ফ্যাক্টরির মালিকের বাড়িতে আয়কর হানার পর অনেকেই আড়ালে আবডালে বলা শুরু করেছেন- এখনও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে যে সমস্ত বিড়ি মালিকদের সমর্থন রয়েছে আগামী লোকসভা নির্বাচনের আগে আয়কর দপ্তরের "ভয়" দেখিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করতে চাইছে কেন্দ্রের শাসকদল বিজেপি। 
বিড়ি মালিকেরা নিষ্ক্রিয় হয়ে পড়লে একদিকে যেমন তৃণমূল দল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে বিড়ি শ্রমিকদের ভোট ব্যাঙ্কের উপরও শাসকদলের নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল হয়ে যাবে। 
প্রসঙ্গত উল্লেখ্য- জঙ্গিপুর মহকুমার প্রতিষ্ঠিত তৃণমূল নেতাদের মধ্যে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ,সাগরদিঘির বিধায়ক বাইরণ বিশ্বাস সহ অনেকেই বিড়ি ফ্যাক্টরির মালিক। 
এ বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত আয়কর দপ্তর বাইরণ বিশ্বাস, জাকির হোসেন সহ জঙ্গিপুরের মোট সাতজন বিড়ি কোম্পানির মালিকের বাড়িতে হানা দিয়েছে। 
বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন," কেবলমাত্র ঔরঙ্গাবাদ- ধুলিয়ান এলাকাতেই ৪৪টি বিড়ি ফ্যাক্টরি রয়েছে। গোটা জেলাতে প্রায় চারশোর বেশি বিড়ি ফ্যাক্টরি রয়েছে। জঙ্গিপুর মহকুমাতে বিড়ি শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৮ লক্ষ লোক জড়িত। বারবার এভাবে আয়কর হানাতে অবশ্যই বিড়ি মালিকদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।" 
একাধিক বিড়ি শ্রমিক নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন-আয়কর হানার ভয়ে মালিকেরা ফ্যাক্টরি বন্ধ করে দিলে লোকসভা নির্বাচনের আগে তারা পরিবার নিয়ে বিপদের মুখে পড়বেন।  
ফারাক্কা তৃণমূল বিধায়ক তথা জেলার অন্যতম পরিচিতির বিড়ি ফ্যাক্টরির মালিক মনিরুল ইসলাম বলেন," জাকির হোসেন, বাইরণ বিশ্বাস, সরকারকে ন্যায্য কর দিয়ে ব্যবসা করেন । তাই আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।"
তবে বিজেপির নির্দেশে বিড়ি ফ্যাক্টরি মালিকদের বাড়িতে আয়কর দপ্তর হানা দিচ্ছে এই তত্ত্ব মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন," বিজেপি কোনও কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ন্ত্রণ করে না। তবে আমরা দেখতে পাচ্ছি বিড়ি ফ্যাক্টরি মালিকদের বাড়ি থেকে আয়কর কর্তারা খালি হাতে ফিরছেন না। "

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া