শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ এপ্রিল ২০২৫ ২২ : ৫৫Riya Patra
মিল্টন সেন,হুগলি: জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচশ গরীব মানুষের দুপুরে খাবারের সংস্থান হল। চুঁচুড়ায় চালু হল বহু প্রত্যাশিত মা ক্যান্টিন। বৃহস্পতিবার ইমামবাড়া জেলা হাসপাতালে ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। উপস্থিত ছিলেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী-সহ বেশ কয়েকজন কাউন্সিলর।
জেলা হাসপাতালের তরফে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল, ডেপুটি সিএমওএইচ ১ ত্রিদীপ মুস্তাফি এবং হাসপাতালের তিনজন অ্যাসিসট্যান্ট সুপার। এবার থেকে হুগলি চুঁচুড়া পুরসভার পরিচালনায় এই ক্যান্টিনে হাসপাতালে আগত মানুষজন দুপুরের খাবার খেতে পারবেন। ক্যান্টিনে পাঁচ টাকার বিনিময়ে মিলবে ডাল ভাত তরকারি ডিম।
গরীব মানুষের কথা ভেবে রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্প চালু করেছিলেন। উদ্দেশ্য ছিল ভবঘুরে গরীব মানুষরা যাতে দুপুরে অন্তত পেট ভরে খেতে পান। ইতিমধ্যেই জেলার অন্যান্য পুরসভায় মা ক্যান্টিন চালু হয়েছে। হুগলি চুঁচুড়া পুরসভাতেও রয়েছে সুলভ ক্যান্টিন। ইমামবাড়া জেলা হাসপাতালে প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু রোগীর পরিজন আসেন। হাসপাতালে যারা ভর্তি থাকেন, তাঁরা হাসপাতাল থেকে নিয়মিত খাবার পান। কিন্তু রোগীর আত্মীয় স্বজন যাঁরা হাসপাতালে আসেন তাঁদের অনেক বেশি টাকা খরচ করে হাসপাতালের বাইরে খাওয়া দাওয়া সারতে হয়। অনেকের ক্ষেত্রেই সেই সংস্থান হয়ে ওঠে না।
এই প্রসঙ্গে মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা বলেছেন, হাসপাতাল চত্বরে ক্যান্টিনের খুব প্রয়োজন ছিল। যাঁরা হাসপাতালে আসেন সেই সমস্ত গরীব মানুষের জন্য এই ক্যান্টিন খুবই জরুরি ছিল। চেয়ারম্যান অমিত রায় বলেছেন, প্রথম দিন ৩০০ জনের খাবার তৈরি হয়েছে। এরপর চাহিদা অনুযায়ী রান্না হবে। স্বাস্থ্য দপ্তরের পুরপরিষদ সদস্য জয়দেব অধিকারী বলেছেন, সপ্তাহে ছ' দিন মা ক্যান্টিন খোলা থাকবে। আপাতত প্রতিদিন ৫০০ লোকের খাবার টার্গেট রাখা হয়েছে। ক্যান্টিন পরিচালনার দায়িত্ব পালন করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার