শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাড়ল কৌলিন্য, জিআই তকমা পেল মুর্শিদাবাদের ছানাবড়া

Sumit | ০৩ এপ্রিল ২০২৫ ২১ : ৫৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  স্বপ্নপূরণ হল মুর্শিদাবাদ জেলাবাসীর। দীর্ঘ আন্দোলন, আবেদনের পর অবশেষে জিআই তকমা পেল মুর্শিদাবাদের ছানাবড়া। গত ৩১ মার্চ ভারতের জিওগ্রাফিকাল ইন্ডিকেশন রেজিস্ট্রি চেন্নাই থেকে মুর্শিদাবাদের ছানাবড়াকে জিআই তকমা দেওয়ার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। 


সূত্রের খবর ২০২২ সালে পশ্চিমবঙ্গের 'মিষ্টি উদ্যোগের' তরফ থেকে মুর্শিদাবাদের ছানাবড়া যাতে জিআই ট্যাগ পায় সেই আবেদন করা হয়েছিল। 


মিষ্টি প্রেমীদের মতে, মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ছানাবড়া জিআই তকমা পাওয়ার ফলে এর গুরুত্ব আন্তর্জাতিক মহলে আরও বাড়ল। প্রত্যেক বছর মুর্শিদাবাদ জেলায় যে  বিপুলসংখ্যক বিদেশি পর্যটক আসেন তাঁরাও এই মিষ্টির কথা জানতে পারবেন এবং বিশ্ববাজারে আরও জনপ্রিয় হয়ে উঠবে মুর্শিদাবাদের ছানাবড়া। 

 

জেলার বহু মিষ্টি প্রেমী বলেন,বহু বছর আগে বহরমপুর নিবাসী মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী ব্রিটিশদের জন্য নিজের বাড়িতে একটি 'পার্টি' দিয়েছিলেন । সেই সময় জনৈক পটল ওস্তাদকে তিনি দায়িত্ব দেন এমন একটি মিষ্টি তৈরি করার জন্য যা খেয়ে ব্রিটিশ আধিকারিকরা তারিফ করবেন। বলা হয়, সেই সময়ই নাকি পটল ওস্তাদ এই মিষ্টি আবিষ্কার করেন এবং তাঁর হাতের তৈরি মিষ্টি খেয়ে মহারাজা নন্দকুমারের তারিফ করেছিলেন ব্রিটিশরা। 

 

তবে সময়ের সঙ্গে সঙ্গে  এই মিষ্টি তৈরি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এলেও, কালো-গোলাকৃতির জনপ্রিয় এই মিষ্টি সম্পর্কে অবগত পর্যটকরা, মুর্শিদাবাদ জেলায় ঘুরতে এলেই  হাড়ি ভর্তি করে এই মিষ্টি নিয়ে বাড়ি ফেরেন। 

 

বহরমপুর শহরের কয়েকটি প্রসিদ্ধ মিষ্টির দোকানের কারিগরেরা বলেন ,অন্য মিষ্টি তৈরির থেকে ছানাবড়া তৈরির জন্য একজন কারিগরের অনেক বেশি সময় লাগে। ছানাকে চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে গোলাকৃতি করে তারপর তাকে ঘি অথবা ডালডাতে ভাজা হয়। এরপর সেটিকে মিষ্টির রসে ভিজিয়ে রাখতে হয়।

 

ছানাবড়া তৈরীর এই পদ্ধতিটি শুনতে সোজা লাগলেও এই মিষ্টি তৈরীর জটিল প্রক্রিয়ার জন্য এখন খুব কম সংখ্যক কারিগরি এই মিষ্টি তৈরিতে পারদর্শী। অল্প আঁচে একটি কড়াইতে ১২০টির মতো ছানাবড়া একসঙ্গে তৈরি করতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে ।

 

মিষ্টির দোকানের মালিকরা বলেন, ছানাবড়া তৈরির উপকরণের দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় অন্য কিছু মিষ্টি ৭ - ১০ টাকার মধ্যে বিক্রি করা গেলেও একটু ভালো মানের ছানাবড়া প্রতিটি ১৫-২০ টাকার কমে বিক্রি করা সম্ভব নয়। 

 

তবে প্রায় সমস্ত মিষ্টির দোকানের মালিক এক বাক্যে স্বীকার করেছেন, এখনও অন্য মিষ্টির তুলনায় ছানাবড়ায় সবথেকে বেশি অন্য রাজ্য বা জেলায় রপ্তানি হয়ে থাকে। 

 

বহরমপুর শহরের প্রখ্যাত মিষ্টির দোকান, জয় মা কালী মিষ্টান্ন ভান্ডারের মালিক সুজিত সাহা বলেন ,'বহু আন্দোলন এবং প্রশাসনিক দরবারের পর অবশেষে মুর্শিদাবাদের ছানাবড়া জিআই তকমা পেয়েছে। মুর্শিদাবাদের মিষ্টান্ন ব্যবসায়ী হিসেবে এর থেকে আনন্দের খবর আর কিছু হতে পারে না। '
তিনি জানান ,'প্রায় প্রত্যেকদিন পর্যটকদের হাত ধরে প্রচুর পরিমান ছানাবড়া ভিন রাজ্যে বা জেলায় পাড়ি দেয়। জিআই তকমা ক্রেতাদের মধ্যে এই মিষ্টির কদর এবং গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে।'

 

সুজিতবাবু বলেন ,'ছানাবড়ার জিআই তকমা প্রাপ্তি বিদেশেও এই মিষ্টির কদর বৃদ্ধি করবে বলে আমরা আশাবাদী। বিদেশে এই মিষ্টি রপ্তানি করে আগামীদিন জেলার মিষ্টান্ন ব্যবসায়ীরা আরও মুনাফার মুখ দেখতে পারেন।'

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া