মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ এপ্রিল ২০২৫ ২০ : ৫২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : রাজ্যে ৩০ এপ্রিল থেকে পড়তে চলেছে গরমের ছুটি। বৃহস্পতিবার নবান্ন থেকে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চৈত্র্য মাসের দহনেই যেভাবে গোটা রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন সেখান থেকে গরমের ছুটি নিয়ে সকলের মনেই চিন্তা ছিল। তবে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন গরমের ছুটির দিন।
যদি নির্দিষ্ট সময় মেনে গরমের ছুটি পড়ত তাহলে সেটা হত ১২ মে। সেখানে স্কুল খুলে যেত ২৩ মে। সেখানে বেশিদিন হয়তো গরমের ছুটি থাকত না। গত বছর ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছিল গরমের ছুটি। তবে সেবারেও মুখ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকেই গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। সেবারে ২ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রায় দুমাস ধরে ছিল গরমের ছুটি।
মৌসম ভবনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন মাসে পশ্চিমবঙ্গ-সহ আরও বেশ কিছু রাজ্য তীব্র গরমের কবলে পড়তে চলেছে। এদিকে রাজ্যের স্কুলগুলিতে এপ্রিল, সেপ্টেম্বর এবং মে মাসে আয়োজিত পরীক্ষার ভিত্তিতেই পড়ুয়াদের সার্বিক মূল্যায়ন করা হচ্ছে। যার মধ্যে এপ্রিলের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই পরীক্ষা শেষে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ক্লাস।
তবে যেভাবে এবার শীতের আরাম কম ছিল এবং চৈত্র মাসের শেষ থেকেই তাপমাত্রা প্রায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রির ঘরে ঘুরছে সেখান থেকে গরমের ছুটির দিন নিয়ে বেশ কয়েকটি জেলা থেকে রিপোর্ট জমা পড়েছিল নবান্নে এবং শিক্ষা দপ্তরে। সেইমতো বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন চলতি মাসের ৩০ তারিখ থেকেই গরমের ছুটি দেওয়া হল। সেই সময় গরমের দাপট অনেকটাই থাকবে। তাই আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার