মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে এআই এর ব্যবহার, চাপড়ামারি জঙ্গলে বসল নতুন যন্ত্র 

Rajat Bose | ০৩ এপ্রিল ২০২৫ ১৫ : ৫৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা বার বার শিরোনামে এসেছে। রেল ও বন দপ্তরের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। অবশেষে ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে বিশেষ উদ্যোগ নিল বন দপ্তর। চাপড়ামারি জঙ্গল সংলগ্ন রেললাইনের ধারে বসানো হয়েছে এআই প্রযুক্তিভিত্তিক অত্যাধুনিক যন্ত্র।

বেশ কয়েক বছর আগে ট্রেনের ধাক্কায় একটি গর্ভবতী হাতির মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বন দপ্তর এই ধরনের ঘটনা এড়াতে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করছে। যার মধ্যে এটি অন্যতম। যদি হাতি রেললাইন বা আশেপাশের এলাকায় চলে আসে, তাহলে বন দপ্তর এবং রেল দপ্তরকে এসএমএস পাঠিয়ে সতর্ক করবে চাপড়ামারি জঙ্গলে বসানো এই উন্নতমানের এআই যন্ত্রটি। পাশাপাশি হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের কাছে আসার বিষয়টি ওই যন্ত্রে থাকা ক্যামেরা ছবির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবে। 


এই বিষয়ে প্রজেক্ট ডাইরেক্টর (স্ন্যাপ ফাউন্ডেশন) কৌস্তুভ চৌধুরী জানান, বন্যপ্রাণীদের রক্ষা করাই শুধু নয়। এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে প্রতিটি বন্যপ্রাণকে আলাদা করে শনাক্ত করা যাবে ও তাদের গতিবিধির উপর সঠিক নজরদারি রাখা যাবে। প্রতিটি বন্যপ্রাণীর গতিবিধির রেকর্ড সংরক্ষিত থাকবে নির্দিষ্ট ডেটা ব্যাঙ্কে। যেকোনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই বন দপ্তর এর কাছে খবর চলে যাবে নিমেষের মধ্যে। এই যন্ত্রের মাধ্যমে বন্যপ্রাণীদের লাইফ মনিটরিং সম্ভব। 
চাপড়ামারির জঙ্গলে ২৪টি যন্ত্র বসানো হলেও আগামী দিনে বক্সার জঙ্গলে ২৪টি ও কার্শিয়াং এর জঙ্গলে ২২ টি অত্যাধুনিক এআই প্রযুক্তির যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে আর্থিক সহায়তা করছে ভয়েস ফর এশিয়ান এলিফ্যান্ট নামে ক্যালিফোর্নিয়ার একটি সংগঠন।

অন্যদিকে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘এই ধরনের যন্ত্র চাপড়ামারিতে হাতির করিডোরে বসানো হয়েছে। এতে হাতির মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে।’‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া