শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bizarre Health Condition: man suffers from rare bacterial infection in intimate regions

স্বাস্থ্য | মিলনের সময় পুরুষাঙ্গে কামড় পড়েনি তো? বাকরুদ্ধ চিকিৎসকের প্রশ্ন রোগীকে! কারণ জানলে শিউরে উঠবেন

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ এপ্রিল ২০২৫ ২১ : ১৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিরল বললেও কম বলা হয়। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা আগে দেখাই যায়নি কোনও দিন। সম্প্রতি লেবাননের এক ব্যক্তি পুরুষাঙ্গে এমন এক সংক্রমণ নিয়ে হাসপাতালে আসেন যা আগে কোনও দিন দেখেননি চিকিৎসকেরা।

‘অ্যানালস অব মেডিসিন অ্যান্ড সার্জারি’ নামক চিকিৎসা বিজ্ঞানের জার্নালে এই ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সি ওই রোগী আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত মেডিকেল সেন্টারের ইউরোলজি বিভাগে চিকিৎসার জন্য যান। রোগী জানান, স্ত্রীর সঙ্গে উদ্দাম মিলনের পর আচমকাই জ্বালা শুরু হয় তাঁর পুরুষাঙ্গে। ক্রমে সেটি ফুলে ওঠে। আতঙ্কিত হয়ে চিকিৎসকের কাছে আসেন তিনি।

শারীরিক পরীক্ষার সময়, চিকিৎসকরা তাঁর পুরুষাঙ্গের গ্লান্স এবং সাব-করোনাল অঞ্চলে লালচে ভাব ও চামড়ার সমস্যা দেখতে পান। এছাড়াও, পুরুষাঙ্গের ভেন্ট্রাল অংশে ক্ষত এবং পুঁজ নির্গত হতে দেখা যায়। চিকিৎসকরা সংগৃহীত পুঁজ পরীক্ষার জন্য ল্যাবে পাঠান। পরীক্ষার রিপোর্টে দেখা যায় সংশ্লিষ্ট অঞ্চলে ব্যাসিলাস সিরিয়াস নামক একটি ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ব্যাকটেরিয়া মানুষের পৌষ্টিকতন্ত্রে পাওয়া যায়। তাও ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হলে। সাধারণত দূষিত খাবার, বিশেষ করে বাসি ভাতে এই ব্যাকটেরিয়া থাকে। দূষিত খাবার খেলে এই ব্যাকটিরিয়া খাদ্য বিষক্রিয়ার সৃষ্টি করে।

তাহলে রোগীর গোপনাঙ্গে এই ব্যাকটেরিয়া এলো কোথা থেকে? প্রাথমিকভাবে চিকিৎসকেরা ভেবেছিলেন তাঁর শয্যাসঙ্গী সম্ভবত এই ব্যাকটেরিয়ার শিকার। তাই তাঁরা রোগীকে প্রশ্ন করেন, মিলনের সময় কোনও ভাবে সঙ্গী মুখ ব্যবহার করেছেন কি না। রোগী সরাসরি নাকচ করেন সেই কথা। কিন্তু জানান, সঙ্গী নন, বরং তিনিই কিছুদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন। তার পরেই রহস্যের সমাধান করেন চিকিৎসকেরা। এই ক্ষেত্রে, মনে করা হচ্ছে যে খাদ্য বিষক্রিয়ার কারণে রোগীর মলের মাধ্যমে ব্যাকটেরিয়া নির্গত হয়েছিল। পাশাপাশি বমির মধ্যেও উপস্থিত ছিল এই জীবাণু। কোনও ভাবে এই দূষিত পদার্থ রোগীর যৌনাঙ্গের সংস্পর্শে আসে, তখন সম্ভবত ত্বকের সামান্য ক্ষত বা দুর্বল প্রতিরোধ ব্যবস্থার কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে যায়। শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা হয়েছে। চিকিৎসকদের দাবি, ব্যাসিলাস সিরিয়াস থেকে এই ধরনের সংক্রমণের ঘটনা পৃথিবীতে এই প্রথম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া