মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

গোপাল সাহা | ০১ এপ্রিল ২০২৫ ০০ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে জল্পনাই সত্যি হল। ১ এপ্রিলে সাধারণ মানুষকে 'এপ্রিল ফুল' করল বিজেপি সরকার! নতুন অর্থবর্ষের প্রথম দিনেই দেশে ৭৪৮টি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় একপ্রকার বজ্রাঘাত হল। উঠল নাভিশ্বাস। কিন্তু এই ওষুধের দাম বৃদ্ধির পিছনে কোন সমীকরণ কাজ করছে তা জানলে একপ্রকার চমকে উঠতে হয়। বিজেপির সরকারের স্বার্থচরিতার্থ করতে গিয়েই কি এতগুলি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি? 

এই প্রশ্নে কিছুটা পিছনের দিকে ফিরে তাকাতে হয়! সালটা ২০২৩, আরটিআই করে জানতে চাওয়া হয়েছিল ইলেক্টোরাল বন্ডের ব্যবহারের কারণ এবং এর উৎসস্থল। সেখান থেকেই উঠে আসে বেশ কিছু ভারতের ওষুধ ও প্রতিষেধক প্রস্তুতকারী বেসরকারি সংস্থার নাম। যারা মূলত একাধিক প্রতিষেধক তৈরি করে থাকে। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম ভারত বায়োটেক। যাদের উৎপত্তি ও আধিপত্য স্বাধীনোত্তর ভারতে কংগ্রেসের সময়কালে। এছাড়া রয়েছে ক্যাডিলা ফার্মাসিটিক্যাল, ক্যাডিলা হেলথ কেয়ার, বায়োলজিক্যাল-ই, বায়োমেড প্রাইভেট লিমিটেড-সহ একাধিক ওষুধ ও প্রতিষেধক প্রস্তুতকারক কেন্দ্র সরকার অনুমোদিত সংস্থাগুলি। যাদের মধ্যে অন্যান্য প্রস্তুতকারক সংখ্যা গুলি ৭০ শতাংশ প্রতিষেধক প্রস্তুত করলেও, ভারত বায়োটেকের পরিমাণটা ৯০-৯৫%।

২০২৩ সালের আরটিআইয়ের ভিত্তিতে উঠে আসা ওষুধ সংস্থাগুলির মধ্যে ভারত বায়োটেকের নাম সামনে আসে ২০২৩-২৪ এর অর্থবর্ষের হিসেবে সুপ্রিম কোর্টের মামলার ভিত্তিতে। যেখানে দেখা যায় সংস্থাটি বিরাট বড় অঙ্কের ইলেক্টোরাল বন্ড ক্রয় করেছে। যার মধ্যে সিংহভাগ বন্ডই বিজেপির। যা নিয়ে রাজনৈতিক চর্চাও নেহাত কম হয়নি তৎকালীন সময়ে।

এই ইলেক্ট্রোরাল বন্ড অধিক মূল্যে কেনার কারণেই কি দাম চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে? বিভিন্ন বেসরকারি ওষুধ ও প্রতিষেধক প্রস্তুতকারক সংস্থাগুলি প্রয়োজনীয় দামের থেকেও অধিক পরিমাণে ইলেকট্রোরাল বন্ড কেনার কারণেই এখন সেই টাকা সাধারণ মানুষের পেটের ওপর পাথর চাপিয়ে কি তোলা হচ্ছে সেই দাম! এমনটাই উঠছে প্রশ্ন?

বলাবাহুল্য, ১ এপ্রিল থেকে ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধি পেল। এর ফলে ওষুধগুলি সাধারন মানুষের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে পৌঁছে যাবে। এগুলির মধ্যে অধিকাংশই জীবনদায়ী ওষুধ। তবে কি এবার জীবনদায়ী ওষুধের পর এবার মানুষের জীবনের ওপর হাত পড়বে, তেমনই আতঙ্কে মানুষ! বিজেপি সরকারের অবদানে তবে কি মানুষের জীবন পরিণত হবে 'এপ্রিল ফুলে'?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া