শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

Kaushik Roy | ০১ এপ্রিল ২০২৫ ২৩ : ৫৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পাথরপ্রতিমার ঢোলাহাটের বাড়িতে কী কারণে এত বাজি মজুত? বিস্তারিত তদন্ত করে দেখবে পুলিশ। মঙ্গলবার ভবানী ভবনে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই কথাই জানালেন সাংবাদিকদের। জানালেন, ‘বাজির ওই গুদামে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। এই বাজি যারা প্রস্তুত করত তাদের বৈধ লাইসেন্স ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। পঞ্চায়েত থেকে স্থানীয়ভাবে কোনও লাইসেন্স দিয়েছিল কিনা সে বিষয়টিও দেখা হবে’। 

 

জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ২৮৭, ২৮৮, ১০৫, ১১০, ১২৫ বিএনএস ২৪-২৪ ফায়ার সার্ভিস কন্ট্রোল ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের আইজিএস দক্ষিণবঙ্গ সাফ জানান, পুলিশ প্রশাসন বাজি প্রস্তুতকারক সংস্থাগুলি সঙ্গে ফের আলোচনায় বসবে। বাজি মজুত রাখার জন্য নিরাপদ স্থান চিহ্নিত করা হবে। জনবসতিহীন এলাকায় বাজি মজুত করতে হবে। যারা বাজি তৈরি করেন তাদের সঙ্গে বৈঠকে বসবে পুলিশ প্রশাসন। এই বিপুল পরিমাণ বারুদ কোথা থেকে আসছে সেই উৎসস্থল খুঁজে বের করবে পুলিশ। পাথরপ্রতিমা বাজি বিস্ফোরণে মৃত বেড়ে ৮। 

 

মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সুতপা বণিকের। বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের আটজনের মৃত্যু। যার মধ্যে চার জন শিশু। বিস্ফোরণের পর রাত কাটলেও আতঙ্ক পিছু ছাড়ছে না এলাকাবাসীর। সকলেরই দাবি, জনবসতির মাঝে বাজি কারখানা নিয়ে বহুবার আপত্তি জানিয়ে ছিলেন তাঁরা। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি।

 

এদিকে ইতিমধ্যেই বাজি কারখানার মালিক দুই ভাই তুষার বণিক ও চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,পরিবারের বাকি সদস্য ঘটনার পরই এলাকা ছেড়েছেন। তাঁদের এখনও হদিশ মেলেনি বলেই খবর। বাজি কারখানার মালিক দুই ভাই চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে ঢোলাহাট থানায়। তাঁদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া