মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নিশিরাতে নদীর পাড়ে একা হাঁটত কে? শোনা যেত ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না, একমাস পরে উন্মোচিত রহস্য

Kaushik Roy | ০১ এপ্রিল ২০২৫ ২৩ : ১২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নিখোঁজ হয়েছিল একমাস আগে। ‌তারপর নিশিরাতে তাকে একা একা নাকি হাঁটতেও দেখা গিয়েছে। মঙ্গলবার ইছামতীর জল থেকে উদ্ধার হল সেই নিখোঁজ কিশোরীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাদুড়িয়ার বাজিতপুরে। পুলিশও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর নাম নাসিফা সুলতানা। তাঁর বাড়ি বসিরহাটের সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়ায়। সে স্থানীয় হরিমোহন দালাল বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। গত পয়লা মার্চ প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফিরতে দেরি করায় তার মা তাকে বকেছিলেন।

 

অভিমানে ওই কিশোরী রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকেরা বন্ধু ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর করেছেন। কিন্তু নাসিফার সন্ধান পাওয়া যায়নি। সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে বসিরহাট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে দুই কিশোরকে আটক করেছিল। যদিও তাদের সঙ্গে নাসিফা নিখোঁজ হওয়ার কোনও যোগসূত্র পুলিশ পায়নি। পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। 

 

কয়েকদিন পরে লোকের মুখে মুখে শোনা যায়, বসিরহাট থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নিশিরাতে এক কিশোরীকে নদীর পাড়ে একা একা নাকি হাঁটতে দেখা গিয়েছে। কারোর কারোর মতে, নদীর পাড় থেকে ভেসে আসত ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নাকি তাঁদের মোবাইল ফোনে সেই ছবিও তুলেছিলেন। পরিবারের লোকেরা এরকম একটি ভিডিও পুলিশকেও পাঠিয়ে ছিলেন বলে জানা যায়।  কিন্তু পুলিশ নিখোঁজ কিশোরীর কোনও সন্ধান দিতে পারেনি। মঙ্গলবার বেলার দিকে স্থানীয় বাসিন্দারা ইছামতী নদীর বুকে এক কিশোরীর দেহ ভাসতে দেখেন।

 

খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে। নিখোঁজ কিশোরীর পরিবারের লোকেদের ডেকে পাঠানো হয়। তাঁরা দেহটি নাসিফার বলে শনাক্ত করেন। নিখোঁজ হওয়ার একমাস পরে একমাস পরে কিশোরীর দেহ উদ্ধার হওয়ার পর বেশ কিছু প্রশ্ন উঠেছে। মাত্র ১৪ বছরের কিশোরী একমাস ধরে কোথায় ছিল? নিশিরাতে নদীর পাড়ে সে কী করত? ঘটনাটি খুন না আত্মহত্যা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রহস্যময় ঘটনাটি নিয়ে পুলিশও ধন্দে রয়েছে। পুলিশ ওই কিশোরীর দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া