মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০১ এপ্রিল ২০২৫ ২৩ : ০০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বাঘের ঘরেই ঘোগের বাস! আর ঠিক সেই ঘটনাই ঘটল বেলুড়ের ভোট বাগানে। সিভিক পুলিশের পোশাক পরে চোর ঢুকে পড়ল প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে। ইদের দিন ভোরবেলায় নেতার বাড়ি থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান ও একাধিক চেয়ার।
ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গেছে। রিয়াজের মাকে অভিযুক্ত জানায়, দাদা (রিয়াজ আহমেদ) পাঠিয়েছেন। এই কথা শুনে তৃণমূল নেতার মায়েরও কোনও সন্দেহ হয়নি। সেই সুযোগে নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে নিয়ে বেরিয়ে যায়। এরপর ওই ব্যক্তি রিয়াজের ভাইকে ডেকে পার্টি অফিস খুলতে বলেন এবং সেখান থেকে পাঁচটি প্লাস্টিকের চেয়ার নিয়ে চলে যান। শুধু তাই নয়, স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত মালপত্র সেটিতে চাপিয়ে সে উধাও হয়ে যায়।
পরে বাড়ি ফিরে আসার পর রিয়াজ ঘটনাটি জানতে পারেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে নীচে নেমে গিয়ে চমকে ওঠেন। তদন্ত করে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আদতে কোনও পুলিশকর্মী নযন, বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা। এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এমন একটি চুরির ঘটনা প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার