মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০১ এপ্রিল ২০২৫ ২২ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কার্শিয়াং স্টেশনে টয়ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ছাত্রীর। আজ মৃত ছাত্রীর ছবি কার্শিয়াং স্টেশনে বসিয়ে বিক্ষোভে সামিল হলেন ছাত্রীর পরিবার ও স্থানীয়রা। গতকাল, সোমবার টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় কার্শিয়াংয়ের মকাইবাড়ি এলাকার বাসিন্দা, ১৫ বছরের স্কুলছাত্রী রোশনি রাইয়ের। আহত হন তার দিদি প্রতীক্ষা রাইও। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কার্শিয়াং শহর জুড়ে।
জানা গেছে, সোমবার সকালে ওষুধ কিনতে বেরিয়েছিল দুই বোন। কার্শিয়াং বাজারের কাছে রেললাইন পার হওয়ার সময় পেছন থেকে তাদের ধাক্কা মারে টয়ট্রেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেনটি হুইসেল না দিয়েই হঠাৎ চলে আসে। গুরুতর আহত অবস্থায় দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত্যু হয় রোশনীর।
এর পরেই রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে রোশনীর পরিবার। মৃতার দাদা বিবেক শর্মা জানান, চালক সতর্ক হলেন না কেন? কেন ব্রেক লাগানো হয়নি? শাস্তির দাবিও জানান তিনি। তবে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর রিশভ চৌধুরীর দাবি, এখানে রেলের কোনওরকম গাফিলতি নেই। তাদের কানে হেডফোন থাকার কারণে, লোকো পাইলট বারবার হুইসেল দিলেও তারা শুনতে পায়নি। টয়ট্রেন ধীরে চলে। তাই সাধারণ মানুষ তাতে অতটা বেশি গুরুত্ব দিতে চান না।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কার্শিয়াং স্টেশনে বিক্ষোভ দেখায় রোশনীর পরিবার ও স্থানীয়রা। এদিন তাদের সঙ্গে যোগ দেন জিটিএর চিফ এগজিকিউটিভ অনিত থাপা ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সদস্যরা। ট্রেন চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার