মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০১ এপ্রিল ২০২৫ ২১ : ৫৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাগুইহাটি দেশবন্ধু নগর এলাকার এক অভিজাত আবাসনে ভয়াবহ ঘটনা। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ। জানা গিয়েছে, ওই তরুণী পানশালার নর্তকী ছিলেন। কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই, তদন্তে নেমেছে পুলিষ। জানা গিয়েছে, সোমবার রাতে ওই নর্তকীর ফ্ল্যাটে তাঁর এক পুরুষ বন্ধুও উপস্থিত ছিলেন। সেখানে ওই ছেলেটির জন্মদিন উদযাপন করছিলেন ওই নর্তকী। তবে এই দু’জন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ফ্ল্যাটের ভেতরে খাটের ওপর থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, ওই তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই, তদন্তে নেমে ওই নর্তকীর বন্ধুকে আটক করেছে বাগুইহাটি থানা। পুলিশ সূত্রে খবর, জন্মদিনের পার্টি শেষে দু’জনেই ঘরের মধ্যে ছিলেন। আবাসনের কোলাপসেবল গেটে তালা মারা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভেতরে কী কান্ড ঘটেছিল তা শুধুমাত্র ওই নর্তকীর পুরুষ সঙ্গীরই জানার কথা। জানা যাচ্ছে, আবাসনের চাবি ওই তরুণীর কাছে থাকায় কোনভাবেই পালাতে পারেনি ওড়িশার যুবক। কোলাপসেবল গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে তরুণীর নিথর দেহটি উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ। ওই তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই তদন্ত এগোবে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার