শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ এপ্রিল ২০২৫ ১৯ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: চাকরি জীবনের শেষ দিন, তারপরেই অবসর জীবন। কিন্তু শেষ দিনেই মর্মান্তিক পরিণতি। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইট এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দার। তিনি ওই ট্রেনের ইঞ্জিন চালক ছিলেন। নাম গঙ্গেশ্বর মাল (৬৫)। বাড়ি জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকায়। চাকরির শেষ দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ইতিমধ্যে গঙ্গেশ্বরের দেহ আনার জন্য ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে তিনটে নাগাদ গোড্ডা জেলা লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝাই ট্রেন ফরাক্কা এনটিপিসির উদ্দেশে যাচ্ছিল। ঝাড়খণ্ডের বারহাইট এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মালগাড়িটির। দুটি ইঞ্জিনের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মৃত্যু হয় অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মালের। আহত হয়েছেন কমপক্ষে ছ'জন।
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ জানান, 'পাঁচ বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পর এক্সটেনশনে ট্রেনের চালক হিসেবে কাজ করছিলেন জিয়াগঞ্জের ভট্টপাড়ার বাসিন্দা গঙ্গেশ্বর মাল। মার্চ মাসের ৩১ তারিখে তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল। ঝাড়খণ্ড থেকে আজিমগঞ্জ জংশনে ফিরে এসে ট্রেন ইঞ্জিন জমা করে তাঁর বাড়ি ফেরার কথা ছিল।'
আড়ো জানান, 'এলাকায় অত্যন্ত মিশুকে এবং জনপ্রিয় ছিলেন গঙ্গেশ্বর মাল। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ শহরের সাধারণ মানুষের মধ্যে সাঁতার শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য তাঁর অবদান অসামান্য।'
স্থানীয় সূত্রের খবর, সময় সুযোগ পেলেই এলাকার কচিকাঁচাদেরকে বিভিন্ন পুকুরে সাঁতার শেখাতে নেমে যেতেন গঙ্গেশ্বরবাবু। মুর্শিদাবাদ জেলায় প্রতি বছর অনুষ্ঠিত বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় গঙ্গেশ্বর সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। ওই প্রতিযোগিতার অংশ হিসেবে জিয়াগঞ্জ শহর থেকে অনুষ্ঠিত ১৯ কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতাতেও গঙ্গেশ্বর উপস্থিত থাকতেন।
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান বলেন, 'গঙ্গেশ্বরবাবুর উদ্যোগে এবং পুরসভার প্রচেষ্টায় জিয়াগঞ্জ শহরে গড়ে উঠছে অত্যাধুনিক একটি সুইমিং পুল। আমাদের পরিকল্পনা ছিল চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পর তাঁকে ওই সুইমিং পুলে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করার। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল।'
তিনি আরও বলেন, 'গঙ্গেশ্বরবাবুর দেহ আনার জন্য আমরা যাবতীয় বন্দোবস্ত করেছিলাম। কিন্তু আমরা খবর পেয়েছি রেলের তরফ থেকে তাঁর দেহ মুর্শিদাবাদ জেলায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গেশ্বরবাবুর পরিবারের যে কোনও প্রয়োজনে আমরা তাঁদের পাশে রয়েছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার