মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

AD | ৩১ মার্চ ২০২৫ ০১ : ১৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে একের পর এক হত্যা, গণপিটুনি ও ধর্ষণের মতো ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। কখনও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে, আবার কখনও ভয়াবহ হিংসার কারণে ঘটে চলেছে নৃশংস হত্যাকাণ্ড। কখনও দেহ কেটে টুকরো টুকরো করে ট্রলিব্যাগে ভরে মৃতদেহ নিয়ে যাওয়া, কখনও চুরির সন্দেহে গণপিটুনিতে হত্যা। আবার কখনও গ্রামাঞ্চলে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেও নির্যাতন। এ ধরনের ঘটনা যেমন গ্রামে তেমনই শহর কলকাতাতেও ঘটেছে। যেমন, ট্যাংরা-কাণ্ড, রুবি-কান্ড, মাকে হত্যা ছেলের। আবার বেলেঘাটার হত্যাকাণ্ড কিংবা দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার যুবকের অস্বাভাবিক মৃত্যু। এ যেন এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। 

এই বিষয়ে আজকাল ডট ইনের তরফ থেকে কথা বলা হয়েছিল মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য ও পায়েল তালুকদারের সঙ্গে। ডা. রঞ্জন নচিকেতার গানের কলি উদ্ধৃত করে বলেন, "'অস্থির সময়ের দরজায় দাঁড়িয়ে মাঝে মাঝে আয়নায় দেখ মুখ।' একদিকে যেমন এই হিংসার নেপথ্যে ভয়াবহ ক্রোধ কাজ করছে, আবার কখনও মানুষ তাঁর নিজস্ব সত্ত্বা বিসর্জন দিয়ে (ডি-ইন্ডিভিজুয়েশন) তড়িৎগতিতে নিজের ব্যক্তিগত ক্ষোভ ও রাগ উগড়ে দেয় (কন্ট্যাজিয়ন)। আপাত তুচ্ছ অপরাধকারীকে সাজা দেওয়ার জন্য আবার প্রতিবাদের কন্ঠস্বর নীরব হয়ে আসে (বাইস্ট্যান্ডার্ড এফেক্ট)।'' 

তাঁর সংযোজন, ''পরকীয়ার ক্ষেত্রে সিগময়েড ফ্রয়েডের বিশ্লেষণ অনুযায়ী, মানুষ সব কিছুর ভাগ করতে পারে, কিন্তু নিজের সবচেয়ে কাঙ্খিত মানুষটি অন্য কেউ নিয়ে নেবে ('লস অফ লাভ অবজেক্ট'), এটা মেনে নিতে পারে না। এর প্রতিকার সমাজবিচ্ছিন্নতা কাটাতে হবে, পারিবারিক বন্ধন মজবুত করতে হবে। কোনও মানসিক সমস্যা থাকলে বিশেষজ্ঞ দ্বারা সুচিকিৎসা করতে হবে। মানুষকে সচেতন করতে সরকারকে আরও উদ্যোগ নিতে হবে।" তিনি আরও বলেন, "আমরা যেন কোন অবস্থাতেই 'পয়েন্ট অফ নো রিটার্ন'-এ না চলে যাই, খেয়াল রাখতে হবে।"

এ বিষয়ে ডা. পায়েল বলেন, "এ ধরনের ঘটনার একদিকে যেমন সমাজমাধ্যম প্রচণ্ডভাবে প্রভাব ফেলছে। অন্যদিকে, মানুষের কাজ নিয়ে চাপ, পারিবারিক পরিস্থিতি, অতিরিক্ত হিংসা এবং স্বার্থপরতাও এর পিছনে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য ছোটবেলা থেকেই প্রকৃত শিক্ষা এবং পরিবেশ দেওয়ার দরকার। একই রকম ভাবে সমাজমাধ্যমের ভাল দিকটিকে নিয়ে খারাপ দিকটিকে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ছোটদের হাতেও প্রয়োজন ছাড়া মোবাইল না দিতে পারলে ভাল হয়।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া