সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দক্ষিণবঙ্গ | আয়কর দপ্তরের তল্লাশি চলাকালীন অসুস্থ বাইরন

Riya Patra | ২০ ডিসেম্বর ২০২৩ ২৩ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আয়কর দপ্তরের তল্লাশি চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। সূত্রের খবর, তাঁর রক্তে শর্করার মাত্রা হঠাৎই কমে যাওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় ধুলিয়ানের ও২ (ও টু) হাসপাতালে। সেখানে ইমার্জেন্সি বিভাগে বিধায়ককে চিকিৎসা হয়। বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন বাইরণ। 
বুধবার সকাল থেকে আয়কর দপ্তরের আধিকারিকেরা বাইরন বিশ্বাস এবং তাঁর পরিবারের সাতটি বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন যা বুধবার রাত পর্যন্ত জারি রয়েছে। এর পাশাপাশি আয়কর দপ্তরের আধিকারিকেরা বিভিন্ন বিষয় নিয়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে তাঁর ধুলিয়ানের বাড়িতে সকাল থেকে টানা জেরাও করে চলেছেন। 
সূত্রের খবর, আয়কর দপ্তরের কর্তাদের জেরার মুখে বুধবার বিকেলের পর থেকে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 
 উল্লেখ্য, বাইরন বিশ্বাস নিজে ওই হাসপাতালের অন্যতম ডিরেক্টর। আয়কর দপ্তরের কর্তারা ওই হাসপাতালেও আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন।  
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠান্ডা লাগার সমস্যা নিয়ে বাইরন গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু বুধবার তাঁর রক্তে শর্করার পরিমাণ হঠাৎই কমে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে -তৃণমূল বিধায়ক চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং পরিবারের লোকেদের সঙ্গে তিনি কথাও বলছেন । সূত্রের খবর, বাইরন পুরোপুরি সুস্থ বোধ না করার জন্য এখনও তিনি ওই হাসপাতালেই রয়েছেন। রাত দশটা পর্যন্ত তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া