শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ৩১ মার্চ ২০২৫ ০০ : ৩৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ঈদের আনন্দে যখন সকলে মাতোয়ারা সেই সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার সকালে শোকের ছায়া নেমে এল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত দুর্গানগর এবং তার আশেপাশের এলাকায়। সোমবার সকালে পবিত্র নামাজ পাঠের শেষে দৌলতাবাদের দুর্গানগর, নরনারায়নপুর, অভিরামপুর, দেবীপুর, গোপীনাথপুর, পোলেপাড়া ও দাদপুরের মাঝামাঝি অবস্থিত একটি বিশাল চাষের জমিতে কেউ বা কারা গমের বিচালিতে মধ্যে আগুন লাগিয়ে দিলে দ্রুত সেই আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করলেও হাওয়ার বেগে সেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় বহু কৃষকের বিঘার পর বিঘা জমির ফসল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে তা দুর্গানগর কবরস্থানের জমিতে ছড়িয়ে পড়ে। যদিও সেখানে বড় কোনও ক্ষতি হওয়ার আগে গ্রামবাসীরা জল ঢেলে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ভয়াবহতায় বহু কৃষকের গম, পটল, মুসুরি, তিল, ভুট্টা-সহ বহু ফসল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। ঈদের দিনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এক কৃষক হাবিবুর রহমান বলেন, ''আমরা মাসের পর মাস মাঠে পড়ে থেকে এই ফসল উৎপাদন করেছিলাম। কিন্তু কিছু লোকের অসাবধানতায় আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল।'' টিঙ্কু শেখ নামে অপর এক চাষি বলেন, ''প্রায় ১০ বিঘা জমিতে আমি গম চাষ করেছিলাম। দু-একদিনের মধ্যেই সেই গম কেটে নেওয়ার কথা ছিল। কিন্তু আজকের আগুনের সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরকারের তরফ থেকে আমাদের ক্ষতিপূরণ না দেওয়া হলে পরিবার নিয়ে না খেতে পেয়ে মরব।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার