মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ মার্চ ২০২৫ ০০ : ২৫Kaushik Roy
মিল্টন সেন
কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হল রিষড়া ওয়েলিংটন জুটমিল ময়দানে। সোমবার সকালে নামাজ শুরুর আগেই উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। সঙ্গে ছিলেন সুদীপ্ত রায়, রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায়। সব রাজনৈতিক দলের নেতার মুখেই ছিল সম্প্রীতির বার্তা।
তবে নাম না করে বিজেপিকে টার্গেট করলেন শ্রীরামপুরের সাংসদ। জানালেন, ‘খুশির ঈদে সবাই ভালো থাকুক। আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গেও যে সুর বাজে, সেটা হল সম্প্রীতির সুর। যে যাই ধর্ম পালন করুক না কেন, উৎসব সকলের। মিলে পালন করুন। দুর্গাপুজো, ঈদ, বড়দিন সবাই একসঙ্গে পালন করুন। মিষ্টতা থাকবে সুরে। সেই সুর যেন বজায় থাকে। অপশক্তি এই সুরের বাইরে গান গায়, যে অপশক্তি সম্প্রীতিকে নষ্ট করে, ঈদের দিনে প্রার্থনা করি সেই অপশক্তি যেন বিনষ্ট হয়।
বিজেপিকে ‘সাম্প্রদায়িক’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারও। তিনি জানিয়েছেন, ‘খুশির ঈদের কয়েকদিন পরেই রামনবমী। প্রশাসনকে সজাগ থাকতে হবে, এই দুই উৎসবেই যাতে সম্প্রীতি বজায় থাকে। আমি প্রার্থনা করব যাতে সবার ঘরে আলো থাকুক। এর মধ্যেও কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রশাসন যদি সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ভাল হয়। ভ্রাতৃত্ব বোধের উপরে আমাদের আস্থা আছে। এর মধ্যেও রাজনৈতিক দল ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। এই বাংলা রামকৃষ্ণের মাটি। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকুক’।
একইসঙ্গে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ঐতিহ্যবাহী ঈদের নামাজ অনুষ্ঠিত হয় পান্ডুয়া কলবাজার জিটি রোডে। সেখানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। ঈদ উপলক্ষে সকাল সাতটা থেকে পাণ্ডুয়া জি টি রোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। হুগলি চুঁচুড়া কারবালা মসজিদেও ঈদের নামাজে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, পুর পরিষদ সদস্য জয়দেব অধিকারী। প্রচণ্ড গরমে মসজিদের বাইরে পুরসভার তরফে ক্যাম্প করা হয়েছিল। স্বাস্থ্যকর্মীরা ওআরএস, জল, ফাস্ট এইড নিয়ে উপস্থিত ছিলেন।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার