শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | 'চেজমাস্টার' ধোনির পরিসংখ্যান পেশ এককালীন সতীর্থের, দেখে চক্ষু চড়কগাছ ভক্তদের

Sampurna Chakraborty | ৩১ মার্চ ২০২৫ ০০ : ০৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ককে সেরা ফিনিশারদের মধ্যে অন্যতম ধরা হয়। তবে বর্তমানে সেই তকমা অনেকটাই খুইয়েছেন। আইপিএলে চেন্নাইয়ের হয়ে একাধিকবার রান তাড়া করতে ব্যর্থ হন এমএস ধোনি। রবিবার তেমনই একটি পরিস্থিতি ছিল। ১০ বলে ১৬ রান করে আউট হন। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু ওভারের প্রথম বলেই আউট হন। যার ফলে মাত্র ৬ রানে হারে চেন্নাই। ম্যাচের পর একটি পরিসংখ্যান পেশ করেন তাঁরই প্রাক্তন সতীর্থ হরভজন সিং। যা দেখে চক্ষু চড়কগাছ হবে ধোনি ভক্তদের। কারণ সেই পরিসংখ্যান তাঁর 'চেজমাস্টার' তকমার বিরুদ্ধে যাচ্ছে। ভাজ্জি মনে করেন, এই মুহূর্তে ধোনি সিএসকের জন্য সমস্যা। পরিসংখ্যান তাঁর বিরুদ্ধে যাচ্ছে। 

হরভজন বলেন, 'আমি কিছু পরিসংখ্যান পেশ করতে চাইব। ধোনি অনেক বড় প্লেয়ার, তবে ও যখন ব্যাট করতে আসে, ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ২০২৩ সাল থেকে চেন্নাইয়ের জেতার ক্ষেত্রে ধোনি যতবার রান তাড়া করেছে, ও ৯ বলে মাত্র ৩ রান করেছে। তারমধ্যে কোনও চার বা ছয় নেই। যখন রান তাড়া করে চেন্নাই হেরেছে, সেক্ষেত্রে ৮৪ বলে ১৬৬ রান করেছে। তাতে ১৩টি চার এবং ছয় রয়েছে। তার মানে যে ম্যাচগুলো সিএসকে জিতেছে, তাতে ধোনির গড় ৮। যেগুলোতে হেরেছে, সেখানে ওর গড় ৪৯। হেরে যাওয়া ম্যাচ নিয়ে কে ভাবতে চায়! আমার মনে হয় এই বিষয়ে চেন্নাইকে নজর দিতে হবে।' এই জায়গা থেকে বেরোনোর পথও জানান প্রাক্তন ভারতীয় তারকা। ভাজ্জি বলেন, 'এই বিষয়টিকে অন্যভাবে সামলাতে হবে। ধোনিকে ওপরের দিকে পাঠানো উচিত টিম ম্যানেজমেন্টের। ওকে মারার নির্দেশ দেওয়া উচিত। তাছাড়া কোনও লাভ নেই। হেরে যাওয়া ম্যাচে রান করার কোনও মূল্য নেই।' ভাজ্জি এই পরিসংখ্যানে হতাশ ধোনি ভক্তরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া