শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

This is how Australian model became pregnant after her husband passed away

স্বাস্থ্য | স্বামীর মৃত্যুর ১৫ মাস পরে সন্তানের জন্ম দেন বিধবা স্ত্রী? সন্তানের পিতৃত্বের রহস্য ফাঁস হয় কীভাবে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩১ মার্চ ২০২৫ ২২ : ২৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কখনও কখনও বাস্তব কল্পনার গল্পকেও হার মানায়, অস্ট্রেলীয় মডেল এলিডি পুলিনের জীবনের গল্প কিছুটা তেমনই। এলিডি অস্ট্রেলিয়ায় পরিচিত মুখ, মডেলিং এবং সমাজ তাঁর জনপ্রিয়তা ঈর্ষনীয়। তবে, তাঁর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়টি শুরু হয় স্বামী, অ্যালেক্স পুলিনের মৃত্যুর পর। কী সেই ঘটনা?


অ্যালেক্স অস্ট্রেলিয়ার একজন খ্যাতনামা ক্রীড়াবিদ ছিলেন। স্নোবোর্ডিং-এ বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। একাধিকবার শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন এই তারকা। কিন্তু ২০২০ সালের জুলাই মাসে, মর্মান্তিক সার্ফিং দুর্ঘটনায় মারা যান অ্যালেক্স। তাঁর আকস্মিক মৃত্যুতে অস্ট্রেলিয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বামীর অকালপ্রয়াণ এলিডির জীবন সম্পূর্ণরূপে স্তব্ধ করে দেয়। কিন্তু শোকের এই অন্ধকার মুহূর্তেও এলিডি একটি সাহসী সিদ্ধান্ত নেন- মা হওয়ার।


আসলে স্বামী অ্যালেক্স মৃত্যুর আগে ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে শুক্রাণু সংরক্ষণ করেছিলেন। এলিডি সেই সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে গর্ভধারণ করার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমন কাজ। অবশেষে, ২০২১ সালের অক্টোবর মাসে এলিডি এবং তাঁর মৃত স্বামীর কন্যা সন্তান মিন্নির জন্ম হয়। 

বর্তমানে এলিডি একজন একক মা বা সিঙ্গেল মাদার হিসেবে মিন্নিকে বড় করে তুলছেন। প্রায়শই বিভিন্ন সোশ্যালমিডিয়া প্ল্যাটফর্মে মিন্নিকে নিয়ে তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করেন এলিডি। সম্প্রতি ফের একবার ভাইরাল হয়েছে তাঁর জীবনের গল্প। কন্যাকে নিয়ে বালিতে ঘুরতে গিয়েছেন, সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন সেই পোস্ট। এখনও এলিডির জীবনের গল্প অনুপ্রেরণা দিচ্ছে বহু মানুষকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া