মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: AD ৩১ মার্চ ২০২৫ ২২ : ০৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে কি প্রতিষেধকের ঘাটতি? বিগত কিছুদিন ধরেই অ্যান্টিভেনম ও জলাতঙ্কের প্রতিষেধকের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সমাজমাধ্যমে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে জলাতঙ্কের প্রতিষেধকের ঘাটতির। কিছুদিন আগেই বিধাননগরের সল্টলেকে এক মহিলা বেশ কিছু সারমেয়র দ্বারা আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে বিধাননগরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জানানো হয় প্রতিষেধক নেই। সরকারি হাসপাতাল থেকে তাঁকে ফেরত আসতে হয় প্রতিষেধক না নিয়েই। এমনটাই অভিযোগ তাঁর পরিবারের। একই রকম ভাবে সমাজমাধ্যমে একাধিক অভিযোগও রয়েছে এই ধরনের প্রতিষেধকের ঘাটতির। এমন ঘাটতির কারণের পিছনে কোন সমস্যা রয়েছে লুকিয়ে?
এই ধরনের প্রতিষেধক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উৎপাদন করে না। এই প্রতিষেধক উৎপাদন হয় মূলত দক্ষিণ ভারতের কেরল-সহ বেশ কিছু রাজ্যে। আর সেখান থেকেই সরবরাহ করা হয় পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে। তা হলে এবার প্রশ্ন তবে কি উৎপাদনস্থল বা উৎসস্থল থেকেই সরবরাহে ঘাটতি না কি অন্য কোনও সমস্যা?
সাম্প্রতিক অতীতের ঘটনা, ১৪ আগস্ট আরজিকর মেডিকেল কলেজের আপৎকালীন বিভাগ ভাঙচুর হয় মহিলা ডাক্তারের খুন এবং ধর্ষণের ঘটনা নিয়ে। সেদিনের ঘটনার ফলে এ ধরনের প্রতিষেধকের ঘাটতি বেশি করে লক্ষ্য করা গিয়েছে কলকাতায়। জানা গিয়েছে ওই ইমারজেন্সি বিল্ডিংয়েউ সঞ্চিত ছিল অ্যান্টিভেনম এবং জলাতঙ্কের প্রতিষেধকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষেধক। ওই দিন ভাঙচুরের পরে এই ধরনের বহু প্রতিষেধক নষ্ট হয়ে যায়। এর পর থেকেই ঘাটতির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
উল্লেখযোগ্য বিষয়, বেশ কিছুদিন ধরে এই প্রতিষেধকের ঘাটতি হওয়ার নেপথ্যে আরও একটি কারণ প্রাকৃতিক বা আবহাওয়াজনিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মূলত এই সময়টিতেই সারমেয়রা শারীরিকভাবে অস্বাভাবিক ও অসুস্থ থাকার কারণে তাদের আক্রমণের মনোভাব বেড়ে যায়। যে কোন সময় আমাদের আক্রান্ত হতে হয় নানাভাবে। এবং একই রকম ভাবে বিভিন্ন সরীসৃপরা (সাপ) ঠান্ডা জায়গা খোঁজের কারণে যখন মাটির তলা থেকে বা জল থেকে বেরিয়ে আসে তখনই সাধারণ মানুষ আক্রান্ত হয় সাপের কামড়ে। এর ফলে এই ধরণের প্রতিষেধকের প্রয়োজনীয়তা বেড়ে যায় আরও।
এ বিষয় নিয়ে আজকাল ডট ইন-এর তরফ থেকে কথা বলা হয়েছিল স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে। তিনি বলেন, "অ্যান্টিরেবিস অর্থাৎ জলাতঙ্ক রোগের প্রতিষেধকের একটা ছোট সমস্যা হয়েছিল সাপ্লায়ারের জন্য। তবে, সেই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে। আর অ্যান্টিভেনমের ক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই। আর যদি থাকে সেটাকে আমরা যত শীঘ্র সম্ভব কাটিয়ে তোলার চেষ্টা করব।" আরজি করে ১৪ আগস্ট রাতে ভাঙচুরের কারণে এ ধরনের প্রতিষেধক ঘাটতি কারণ নিয়ে জিজ্ঞাসা করলে সচিব বলেন, "এ বিষয়ে তেমন কোনও কিছু আমার জানা নেই, হাসপাতালে সঙ্গে কথা বলে দেখতে হবে সেদিনের ঘটনার কারণে কোন ঘাটতি হয়েছে কি না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার