রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ মার্চ ২০২৫ ২০ : ০৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গোটা দেশ যখন আইপিএল জ্বরে কাবু ঠিক সেই সময় মুর্শিদাবাদ-মালদা জেলার সীমান্তবর্তী ফরাক্কা থানা এলাকার প্রত্যন্ত একটি গ্রামে বসে আইপিএলের ম্যাচগুলোতে বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হল ন'জন যুবক। ধৃত যুবকদের থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক স্মার্টফোন, ল্যাপটপ এবং বেটিং চক্র চালানোর জন্য আরও কিছু ইলেকট্রনিক ডিভাইস।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,' ধৃতদের বিরুদ্ধে জঙ্গিপুর সাইবার ক্রাইম থানায় একটি মামলার রুজু হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। চক্রের সদস্যরা কীভাবে এই বেটিং চক্র চালাত পুলিশ তা তদন্ত করে দেখছে।' ধৃতদের থেকে ৩২ টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ , কিছু গুরুত্বপূর্ণ নথি, বেশ কিছু সিম কার্ড উদ্ধার হয়েছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন ছাত্রও রয়েছে বলে সূত্রের খবর। সকলের বয়স ২১-২৮ বছরের মধ্যে।
বেটিং চক্রের সঙ্গে জড়িতরা গত বেশ কয়েক মাস আগে ফরাক্কা থানা এলাকার ইমামনগরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগেই ওই যুবকেরা বাড়ি পরিবর্তন করে জনৈক মোস্তাকিন হোসেনের নবনির্মিত বাড়ি মাসিক পঁচিশ হাজার টাকায় ভাড়া নেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ের বাসিন্দা ওই যুবকরা বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে আটজন যুবক কখনই বাড়ি থেকে বেরত না। কেবলমাত্র একজন যুবক দৈনন্দিন জিনিসপত্র কেনার জন্য মাঝেমধ্যে বাড়ি থেকে বের হত।
জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানান, ওই যুবকদের আচরণ সন্দেহজনক হওয়ায় গত বেশ কিছুদিন ধরে পুলিশ তাদের উপর গোপনে নজরদারি শুরু করে। এর পরেই জানা যায় ওই যুবকেরা একটি বেআইনি অনলাইন মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে গোপনে আইপিএলের জুয়া চক্র চালাচ্ছে।
পুলিশ সূত্রের খবর, এই জুয়া চক্রের কোনও লেনদেন নগদ টাকার মাধ্যমে হত না। বিভিন্ন ম্যাচে আইপিএলের দলগুলোতে কোন কোন খেলোয়াড় থাকবে, ম্যাচের ফল কী হবে, কোন ওভারে কতগুলো ছয় বা চার হবে সে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর বিপুল টাকার বেটিং করা হত ওই অ্যাপের মাধ্যমে।
বেটিংয়ের সমস্ত টাকা অনলাইনে লেনদেন করা হত। এই মামলার তদন্তকারী এক আধিকারিক জানান ,পুলিশ বা অন্য কোনও তদন্তকারী সংস্থা যাতে সন্দেহ না করতে পারে সেই কারণে ছত্তিশগড় থেকে বহু দূরে মুর্শিদাবাদে ঘাঁটি তৈরি করে এই চক্রটি কাজ করছিল। ধৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে আইপিএল ম্যাচের বেটিংয়ের বিপুল টাকার লেনদেনের তথ্যও পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িয়ে রয়েছে। অভিযুক্তদের সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন করে সোমবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার