মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সাত সকালে অবাক কাণ্ড, তাজ্জব সকলে, ইদের আগে আতঙ্কিত গোটা গ্রাম, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল বিধায়কের

RD | ৩০ মার্চ ২০২৫ ২৩ : ৫৭Rajit Das

মিল্টন সেন, হুগলি: দরজার সামনে লাল কিছু দিয়ে বড় করে লেখা 'মরণ'। বেশ কয়েকটি বাড়ির সামনে বড় বড় করে আঁকা হয়েছে ত্রিশূল ক্রস-সহ নানা চিহ্ন। আতঙ্কের গ্রাসে ইদের আগের দিনের সকাল। অদ্ভূত এই ঘটনা শনিবার গভীর রাতে ধনেখালি থানার অন্তর্গত পশ্চিমপাড়া গ্রামের।

শনিবার গভীর রাতে দীর্ঘ গলির প্রায় প্রত্যেক বাড়ির সামনেই এমন সব আঁকা হয়েছে। রবিবার সকালে বাড়ির দরজা খুলেই হতবাক বাসিন্দারা। বাড়ির সামনে রাস্তায় এই সব চিহ্ন লেখা দেখে রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়েই গ্রামে পৌঁছান ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। ঘটনার তদন্ত শুরু করেছে ধনেখালি থানার পুলিশ।  

সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম ধনেখালির পশ্চিমপাড়া। গ্রামের অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু সম্প্রদায়ের। পাড়ার অদুরেই রয়েছে একটি মসজিদ। রবিবার ছিল শেষ রোজা। সোমবার খুশির ইদ। তাই শনিবার থেকেই শুরু হয়েছিল তোড়জোড়। অধিকাংশ বাসিন্দাই ব্যস্ত ছিলেন কেনাকাটা নিয়ে। সঙ্গে চলছিল ঘরবাড়ি, মসজিদ সাজানো। এককথায় ঈদের আনন্দে মেতেছিল গোটা পশ্চিমপাড়া গ্রাম। তাই শনিবার অনেক রাত পর্যন্ত জেগেছিল পশ্চিমপাড়ার বাসিন্দারা। গভীর রাতে গোটা গ্রাম ঘুমিয়ে পড়তেই ঘটে এমন অবাক কাণ্ড।

এ দিন সকালে ঘরের দরজা খুলেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকারবাসী। ইচ্ছাকৃত ভাবে ইদের আনন্দ নষ্ট করার জন্যই এই চক্রান্ত বলে দাবি বিধায়ক অসীমা পাত্রের। তিনি জানিয়েছেন, সংখ্যালঘু গ্রাম পশ্চিমপাড়া ঘুরে দেখেছেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। লাল আবির দিয়ে গ্রামের একটা গলির প্রায় কুড়িটি বাড়ির সামনে রাস্তায় নানা রকমের লেখা হয়েছে। নানা চিহ্ন, শব্দ ইত্যাদি লেখা হয়েছে। এটা পরিষ্কার ওই লেখা বা চিহ্নের মুল উদ্দেশ্য ছিল এলাকায় আতঙ্ক ছড়ানো। চব্বিশ ঘণ্টা পরেই ইদ। আনন্দে মেতেছিল গোটা গ্রাম। কেউ সেই আনন্দ নষ্ট করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। 

তবে প্রশাসনের নিরাপত্তায় আতঙ্কের পরিবেশ কেটে ছন্দে ফিরেছে পশ্চিমপাড়া। আশ্বস্ত গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোলমাল পাকানো বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা কোনও দিনই সফল হবে না। বাংলার মানুষ যথেষ্টই সচেতন। খবর পাওয়া মাত্রই প্রশাসন ব্যাবস্থা নিয়েছে। পুলিশ গ্রামে এসেছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া