মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ মার্চ ২০২৫ ১৯ : ১০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। খুশির ঈদের মাত্র একদিন আগে জেলার মুসলিম ভাইদের জন্য ইফতার মজলিসের আয়োজন করলেন পুরোহিত-ব্রাহ্মণরা। পবিত্র নামাজ শেষে সেখানে একসঙ্গে বসে ইফতার সারলেন পুরোহিত- ইমাম- মোয়াজ্জেম থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সকলে।
মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত সালিন্দা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার সন্ধে নাগাদ অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় ৪৮ জন ছাত্র-শিক্ষক-রোজাদার-ইমাম উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা সনাতন ব্রাহ্মণ সংগঠনের ব্যানারে আয়োজিত হয় এই ইফতার মাহফিল।
হিন্দু ওই সংগঠনের এক সদস্য বলেন, গত প্রায় ২৭ দিন ধরে দেশ এবং দেশের বাইরের মুসলিম ভাইরা নিরম্বু উপবাস করে বিশ্বের সকলের মঙ্গল প্রার্থনা করছেন। গত প্রায় এক মাস ধরে চলা রোজার মাসে বিভিন্ন জায়গায় মুসলিম ভাইয়েরা যে সমস্ত ইফতার মজলিসের আয়োজন করছেন সেখানে আমরা হিন্দুরা গিয়ে তাঁদের পাশে উপস্থিত থাকছি।
মুর্শিদাবাদ জেলা সনাতন ব্রাহ্মণ সংগঠনের সভাপতি শিবপ্রসাদ ব্যানার্জি বলেন, 'ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এখানে হিন্দু-মুসলিম ধর্মাবলম্বী মানুষের বন্ধন আমরা যুগে যুগে দেখে এসেছি। পবিত্র রমজান মাসে মুসলিম ভাইদের আয়োজন করা ইফতার মাহফিলে আমরা বহুবার গিয়েছি। তাই সংগঠনের সকলের সঙ্গে কথা বলে আমরা এবার আমরা মুসলিম ভাইদের জন্য একটি ইফতার মাহফিল আয়োজনের কথা পরিকল্পনা করি।'
শিবপ্রসাদ জানান, 'সংগঠনের সকল সদস্যদের এই প্রস্তাব দিতে সকলে এক বাক্যে রাজি হয়ে যান। এরপরই আমরা স্থানীয় একটি মাদ্রাসা কর্তৃপক্ষকে এই বিষয়ে তাদের সহযোগিতা চাইলে তারাও সহযোগিতা করতে রাজি হয়ে যায়। শনিবার সন্ধে নাগাদ সালিন্দা দারুল উলুম মাদ্রাসায়, মুসলিম রোজাদার ছাত্র-শিক্ষক ,এলাকার বিশিষ্ট কয়েকজনকে নিয়ে আমরা নিজেদের টাকায় তাদের জন্য ইফতারের আয়োজন করিয়েছিলাম।'
ব্রাহ্মণ সংগঠনের সদস্যরা বলেন, বর্তমানে দেশে এক শ্রেণীর লোক দুই ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গ একদিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে দেশকে পথ দেখাবে।
হিন্দুদের আয়োজন করা ইফতার মাহফিলে অংশগ্রহণ করে স্থানীয় ইমাম মামুন মহলদার বলেন, 'দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলের মধ্যে দিয়ে নতুন একটি 'ভ্যাকসিন' তৈরি হল। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চান এই দৃশ্য দেখে তারা আর সেই চেষ্টা করবেন না।'
সালিন্দা দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক সুজাউদ্দিন শেখ বলেন, 'হিন্দু এবং ব্রাহ্মণ ভাইরা যেভাবে আমাদের সকলের জন্য ইফতারের আয়োজন করেছেন তাতে আমরা আপ্লুত। এই ইফতার আয়োজনের কথা শুনে অনেকেই দূর দূরান্তের রাজ্য থেকে ছুটে এসেছেন। উপস্থিত ছিলেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকও। আগামী দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা গোটা রাজ্য তথা দেশকে পথ দেখাবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার