শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ মার্চ ২০২৫ ১৫ : ৫৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: একাধারে তিনি মডেল এবং কমেডিয়ান। নাম কার্লি ইলেকট্রিক। পদবী শুনে অদ্ভুত মনে হচ্ছে তো? এহেন পদবী ব্যবহার করার কারণটি আরও অদ্ভুত। কার্লি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা। অল্প বয়স থেকেই একটি অদ্ভুত নেশা ছিল তাঁর। ঝড়ের ছবি তোলার। দেশের বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেড়াতেন ঝড়ের ছবি তুলতে। আর এই কাজ করতে করতেই ঘটে যায় এমন এক ঘটনা যা চিরতরে পাল্টে দেয় তরুণীর জীবন।
২০২৩ সালে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের ছবি তুলতে গিয়ে তড়িদাহত হন কার্লি। যেখানে দাঁড়িয়ে তিনি ছবি তুলছিলেন তাঁর অদূরেই বাজ পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও অচেতন হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে দেখা যায়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। বিজ্ঞানের ভাষায় বিষয়টিকে বলে ‘কেরাউনোপ্যারালাইসিস’। কখনও কখনও কেউ মাটিতে দাঁড়িয়ে থাকার সময় যদি আশপাশে বাজ পড়ে তবে বিভিন্ন প্রাকৃতিক উপাদান পরিবাহী হিসাবে কাজ করতে পারে। এবং অল্প মাত্রার স্থিরতড়িৎ সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে। এখানে মাথায় রাখতে হবে, বিজ্ঞানের ভাষায় ‘অল্প মাত্রা’ বলা হলেও মানবদেহের জন্য তা মারাত্মক। এই অবস্থায় সেই তড়িৎ আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্রকে আঘাত করে। একেই বলে ‘কেরাউনোপ্যারালাইসিস’। চিকিৎসকেরা জানান এমন ঘটনা দশ লাখে একবার দেখা দেখা যায়। যেখানে এত কাছে বজ্রপাত হওয়ার পরেও প্রাণে বেঁচে গিয়েছেন কেউ।
অবাক করা বিষয়, মিনিট কুড়ি পরেই জ্ঞান ফিরে আসে কার্লির। কী ঘটেছিল সেটা যদিও তিনি মনে করতে পারেননি। নয় ঘণ্টা পক্ষাঘাতগ্রস্ত ছিল তাঁর গোটা শরীর। হাত পায়ের রং নীল হয়ে গিয়েছিল। চিকিৎসকরাও ভাবতে পারেননি যে প্রাণে বেঁচে যাবেন তরুণী। তাই স্বাভাবিক জীবনে ফেরার পর নিজের পদবী বদলে নিয়েছেন তিনি। তবে শুধু পদবী নয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বদলে গিয়েছে আরও একটি অঙ্গের রং। কার্লি জানিয়েছেন, তাঁর চোখের মণির রং পাল্টে গিয়েছে। আগে তাঁর চোখের মণির রং ছিল হলদেটে। এখন হয়ে গিয়েছে গাঢ় বাদামি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ