মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মরা পোড়ানোর কাঠ নেই, পচন ধরা বেওয়ারিশ লাশের গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, প্রাণ ওষ্ঠাগত শ্মশান যাত্রীদের

AD | ২৯ মার্চ ২০২৫ ০০ : ২৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মৃতদেহ পোড়াতে জ্বালানি কাঠের সঙ্কট। এর জেরে শ্মশানের বাইরে জমেছে বেওয়ারিশ লাশ। পৌরনিগমের গাড়ির ভিতর বেওয়ারিশ পচন ধরা দেহের দুর্গন্ধে ভরে গিয়েছে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশান। মৃতদেহ দাহ করতে এসে নাজেহাল দশা শ্মশান যাত্রীদের। এই অব্যবস্থাকে কটাক্ষ করেছে বিজেপির বক্তব্য, পুরনিগমই দুর্গন্ধে ভরে গিয়েছে। যদিও পুরনিগমের আশ্বাস,দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে তিন দিন ধরে পড়ে রয়েছে গাড়ি ভর্তি বেওয়ারিশ দেহ। গাড়িটিতে সাতটি মৃতদেহ রয়েছে। দেহ পোড়ানোর কাঠ নেই তাই দেহগুলি পড়েই রয়েছে। গাড়ি থেকে টপ টপ করে পড়ছে রক্ত রস। দুর্গন্ধে নাজেহাল শ্মশানে শবদাহ করতে আসা শ্মশান যাত্রীদের । কেউ মুখে কাপড়, কেউ গামছা বেঁধে কোনও রকমে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তাঁরা বীরভানপুর মহাশ্মশানের কালীমন্দিরে পুজো দিতে আসছেন আতঙ্কের মধ্যে। যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাতে যে কোনও সময় সংক্রামক রোগ ছড়াতে পারে।

স্থানীয় বাসিন্দা মঞ্জু পাল দে বলেন, ''চৈতী আমাবস্যাতে পুজো দিতে এসেছিলাম। ভাবলাম ভোগ খাব। কিন্তু যা দুর্গন্ধ, তাতে মুখে, নাকে কাপড় বেঁধেও লাভ হচ্ছে না। বাচ্চাকে নিয়ে এখানে থাকা যাবে না। তাই আমরা চলে যাচ্ছি।'' 

তীব্র কটাক্ষ করে বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু শ্মশানে নয়, দুর্গাপুর পৌরনিগমও দুর্গন্ধে ভরে উঠেছে। কাঠের অভাবে বেওয়ারিশ দেহ পড়ে রয়েছে। তিন দিন ধরেও জ্বালানি কাঠের যোগান দিতে পারেনি। যাঁরা শ্মশানে আসছেন তাঁরাও চরম সমস্যায় ভুগছেন। আত্মীয়-পরিজনদের দাহ করতে এসে অসুস্থ হয়ে পড়ছে অনেকে।”

অভিযোগ স্বীকার করে পৌরনিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "২৬ মার্চ দেহগুলি দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আনা হয়। ২৭ মার্চ কাঠ শেষ হয়ে যায়। সেই জন্য এই দেহগুলি দাহ হয়নি। গতকাল ২৮ মার্চ চৈতী অমাবস্যার জন্য দাহকাজ বন্ধ ছিল। আজ শনিবার রাতে দেহগুলি দাহ করা হবে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া