মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিদ্যুতের সাবস্টেশনে জঞ্জাল পোড়াতে লাগানো হল আগুন, মুহূর্তে পুড়ে ছাই বিঘার পর বিঘা জমির গম

Pallabi Ghosh | ২৯ মার্চ ২০২৫ ০০ : ১৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় গমের জমিতে আগুন লাগার ঘটনা যেন থামতেই চাইছে না। গত এক সপ্তাহে মুর্শিদাবাদের হরিহরপাড়া, রানিনগর, ডোমকল সহ বিভিন্ন এলাকায় গমের জমিতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে কয়েকশো বিঘা জমির গম। 

 

জেলা প্রশাসনের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে গমের জমির আশেপাশে কেউ যাতে খড় বা অন্য কোনও জিনিসে আগুন না লাগায়। জেলা পুলিশ প্রশাসনের সচেতনতা সত্বেও ফের একবার গমের জমির কাছে আবর্জনায় আগুন দিতে গিয়ে সেই আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৩০ বিঘা জমিতে উৎপন্ন গম। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সাদিকপুর এলাকার কাছে। এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত চাষিরা।

 

আগুন লাগার এই ঘটনায় অভিযোগের তির উঠেছে স্থানীয় একটি বিদ্যুতের সাবস্টেশনের কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যুতের সাবস্টেশনের কিছু কর্মী শনিবার দুপুর নাগাদ একটি গমের জমির কাছে অফিসের মধ্যে জমে থাকা আবর্জনা বের করে এবং আশেপাশের জঙ্গল পরিষ্কার করে তাতে আগুন লাগায়। সেখান থেকেই গমের জমিতে আগুন ছড়িয়ে পড়ে।

 

রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। আমরা সবসময় চাষিদের পাশে রয়েছি। তারা যাতে শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পান তা দেখা হবে। বিদ্যুৎদপ্তরের গাফিলতির কারণে আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা না হয় তার জন্য আমরা কর্মীদের সজাগ হতে বলব।' 

 

আনসার শেখ নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, 'সাবস্টেশনের কর্মীরা নিজেদের অফিসের আবর্জনায় আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই হওয়ার দাপটে সেই আগুন পাশের গমের ক্ষেতে ছড়িয়ে পড়ে। দ্রুত সেই আগুন সকলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'

 

এলাকার চাষীরা জানান, তাঁরা কিছু করার আগেই কমপক্ষে ২৫-৩০ বিঘা জমির গম আগুনে পুড়ে সম্পূর্ণ ঝলসে গিয়েছে। চাষিদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। আগুন লাগার ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

আগুনে ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, চড়া সুদে টাকা ধার করে তাঁরা গম চাষ করেছিলেন। কিছুদিনের মধ্যেই জমি থেকে গম কেটে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব গম মাঠেই পুড়ে ছাই হয়ে গেল। সর্বস্ব হারিয়ে এখন মাথায় হাত পড়েছে চাষিদের। তাঁদের দাবি, আগুনে ক্ষতি হওয়ার ঘটনায় সরকারের তরফ থেকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া