মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ মার্চ ২০২৫ ১৯ : ৪৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ এবং বীরভূম থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে দক্ষিণ ভারতের কেরালায় কাজ করতে যাওয়ার পথে অপহৃত ১০ জন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, তামিলনাড়ু নামাক্কল জেলায় ১০ শ্রমিক অপহৃত হন। যদিও শুক্রবার গভীর রাতে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, বর্তমানে অপহৃত পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুর নামাক্কল জেলার তিরুচেনগোদ থানায় রাখা হয়েছে।
জানা গিয়েছে, চার অপহৃত শ্রমিকের পরিবার মুক্তির জন্য অপহরণকারীদের টাকা দিলে বাকিদের কোনও টাকা দিতে হয়নি। মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানান, ‘নবগ্রাম থানা এলাকার ছ’জন, বহরমপুর থানা এলাকা থেকে দু’জন এবং বীরভূমের রামপুরহাটের দু’জন পরিযায়ী শ্রমিক বুধবার রামপুরহাট থেকে একটি ট্রেনে করে কেরালা রওনা দেন। শুক্রবার সকালে তামিলনাড়ুর সালেম জংশন স্টেশনে গিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য লেবার কন্ট্রাক্টরকে ফোন করেন তাঁরা’। নবগ্রাম থানার এক আধিকারিকের কথায়, ‘ফোন করার কিছুক্ষণের মধ্যেই স্টেশন সংলগ্ন চত্বরে দু’টি গাড়ি এসে শ্রমিকদের নিয়ে যায়।
কিন্তু গন্তব্যে না গিয়ে তাদের নিয়ে যাওয়া হয় একটি গোপন ডেরায়। ব্যাপক মারধর করা হয় শ্রমিকদের। অপহরণকারীরা তাদের সঙ্গে থাকার টাকা-পয়সা এবং অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয়। শ্রমিকদের পরিবারকে ফোন করে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যদের মারধরের ভিডিও দেখানো হয়। ভয় পেয়ে চার শ্রমিকের পরিবার অপহরণকারীদের দাবি মতো টাকা পাঠিয়ে দেন’। জানা গিয়েছে, এর মধ্যে মুর্শিদাবাদের নবগ্রাম থানার দ্বারস্থ হন কয়েকজন শ্রমিকের পরিবার।
অপহৃত শ্রমিকদের মোবাইল ফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তামিলনাড়ুর নামাক্কল জেলার তিরুচেনগোদে থানা এলাকার একটি গোপন ডেরায় রাখা হয়েছে অপহৃত শ্রমিকদের। দ্রুত রাজ্য পুলিশের তরফে যোগাযোগ করা হয় তামিলনাড়ু পুলিশের সঙ্গে। শুক্রবার রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় ১০জন শ্রমিককেই। আইননানুগ কাজ সম্পন্ন করার শনিবার সকালে তাঁরা তিরুচেনগোদে থানায় রয়েছেন বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার