মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন নির্বাচনী আধিকারিক, দায়িত্ব পেলেন এই আইএএস অফিসার

Kaushik Roy | ২৯ মার্চ ২০২৫ ১৫ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। জানাগ গিয়েছে, তিনি ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার।

 

২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। নির্বাচনী বিধি অনুযায়ী, মুখ্য নির্বাচনী আধিকারিকের পদের জন্য রাজ্য সরকারকে এক বা একাধিক নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হয়। সেই তালিকা থেকে একজনকে চূড়ান্তভাবে নিয়োগ করে নির্বাচন কমিশন। দীর্ঘ আট বছর ধরে এই পদ সামলেছেন আরিজ আফতাব। 

 

২০১৭ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানেই ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আরিজ আফতাবের অবসরের পর ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন দিব্যেন্দু দাস। তবে শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে মনোজ কুমার আগরওয়ালের নাম ঘোষণা করে।

 

এই নতুন দায়িত্ব গ্রহণের আগে মনোজ কুমার আগরওয়াল রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন। পাশাপাশি, তিনি বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত সচিব এবং উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের সচিবের দায়িত্বও সামলেছেন। তবে এবার তাঁর কেরিয়ারে নতুন অভিজ্ঞতা। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাতে হবে তাঁকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া