শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৯ মার্চ ২০২৫ ০৫ : ৩৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ভাগ্য ঘুরল। ১৭ বছর পর চিপকে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারালেন কোহলিরা। প্রথম চালেই বাজিমাত রজত পতিদারের। ২০০৮ সালের পর চিপকে কোনওদিন জেতেনি আরসিবি। কিন্তু বেঙ্গালুরুর মেন্টর দীনেশ কার্তিক জানিয়েছিলেন, এবার ভাগ্য ঘোরানোর জন্য তেতে ছিলেন কোহলিরা। করে দেখালেন। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি, ফাফ ডু'প্লেসি যা পারেননি, করে দেখালেন রজত পতিদার। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে আরসিবি। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে শেষ করে চেন্নাই। চিপকের পিচে বাজিমাত করতে পারেনি চেন্নাইয়ের স্পিনাররা। একমাত্র নূর আহমেদ ছাড়া বাকিরা ব্যর্থ।
বেঙ্গালুরুর দু'জনকে নিয়ে সতর্ক ছিল চেন্নাইয়ের বোলাররা। সেই রজত পতিদার এবং বিরাট কোহলিই কাল হল। টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান ঋতুরাজ গায়কোয়াড়। শুরুটা ভাল করেন ফিল সল্ট (৩২) এবং বিরাট কোহলি (৩১)। প্রথম উইকেটে ৪৫ রান যোগ করেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে বিশেষ সুবিধা করতে পারেনি দেবদত্ত পাড়িক্কাল (২৭)। স্পিনের বিরুদ্ধে বরাবরই ভাল পতিদার। এদিনও অর্ধশতরান করেন। ৩২ বলে ৫১ রান করেন বেঙ্গালুরুর অধিনায়ক। তাতে ছিল ৩টি ছয়, ৪টি চার। তাঁর ব্যাটে ভর করেই দুশো রানের কাছাকাছি পৌঁছে যায় বেঙ্গালুরু। শেষদিকে ৮ বলে গুরুত্বপূর্ণ রান যোগ করেন টিম ডেভিড। নূর আহমেদ ছাড়া বাকিরা ব্যর্থ। তিন উইকেট নেন আফগান স্পিনার। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে আরসিবি।
রান তাড়া করতে নেমে ডাহা ব্যর্থ চেন্নাইয়ের ব্যাটিং। একমাত্র রচিন রবীন্দ্র ছাড়া কেউ রান পায়নি। ৪১ করেন চেন্নাইয়ের ওপেনার। টপ অর্ডার পুরো ব্যর্থ। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চারজন দুই অক্ষরের রানে পৌঁছতে পারেনি। বড় রান তাড়া করতে নেমে টপ অর্ডার ফ্লপ হলে সেই জায়গা থেকে জেতা সম্ভব নয়। পারেনি চেন্নাই। শেষদিকে ২৫ রান করেন রবীন্দ্র জাদেজা। ন'নম্বরে নেমে অপরাজিত থাকেন ধোনি। ১৬ বলে ৩০ রান করেন প্রাক্তন অধিনায়ক। চিপকে পুরোপুরি একপেশে ম্যাচ। দাপুটে জয়ে বেঙ্গালুরুর। তিন উইকেট নেন জস হ্যাজেলউড। জোড়া উইকেট জস দয়াল এবং লিয়াম লিভিংস্টোনের
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ