মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | লক্ষ্য বিধানসভা নির্বাচন, জন বার্লাকে সঙ্গে নিয়ে পথে নামতে চলেছে তৃণমূলের চা শ্রমিক সংগঠন

Kaushik Roy | ২৮ মার্চ ২০২৫ ০১ : ২৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চা শ্রমিকদের নিয়ে পথে নামতে চলেছে তৃণমূল। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের নানা সমস্যার সমাধানের দাবিতে আগামী ৮ এপ্রিল ডুয়ার্সের দুটি জায়গা পদযাত্রা শুরু করতে চলেছে থেকে তৃণমূলের চা শ্রমিক সংগঠন। তিন দিন পায়ে হেঁটে শ্রমিকেরা ১১ এপ্রিল পৌঁছবেন জলপাইগুড়ির প্রভিডেন্ট ফান্ড অফিসে।

 

জানা গিয়েছে, এই পদযাত্রাতে জন বার্লারও যোগ দেওয়ার কথা রয়েছে। সরকারিভাবে জন বার্লা এখনও তৃণমূল যোগ দেননি। তবে তৃণমূলের চা শ্রমিক সংগঠনের কর্মসূচিতে  তিনি যোগ দিলে তা বর্তমানে রাজ্য রাজনীতিতে যথেষ্ট প্রাসঙ্গিক। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দলের টিকিট না পাওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে বার্লার দূরত্ব বাড়তে থাকে। 

 

গত ২৩ জানুয়ারি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিণী চা বাগানে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠানে বার্লা যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ছিলেন একই মঞ্চে। ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ৩২ জন বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্র সরকার। এই তালিকায় জন বার্লার নামও ছিল। এর পরই বার্লার সাথে বিজেপির সম্পর্কে ছেদ পড়েছে বলে ধরে নেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয় জন বার্লাকে। জানা গিয়েছে, খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনের ভাইস চেয়ারম্যান পদ পেতে চলেছেন জন বার্লা। এরপরই তিনি সরাসরি তৃণমূলে যোগ দেবেন।

 

তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উত্তম সাহা জানান, ‘প্রভিডেন্ট ফান্ড নিয়ে চলা বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে ৮ এপ্রিল এলেনবাড়ি এবং কুমারগ্রাম থেকে দুটি পদযাত্রা শুরু হবে। শ্রমিকেরা তিনদিন পায়ে হেটে গোটা ডুয়ার্স পেরিয়ে ১১ তারিখ ১১ তারিখ জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড অফিসে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা করা হবে’। জন বার্লা জানান, ‘তিনি এবং তাঁর অনুগামীরা এই পদযাত্রায় যোগ দেবেন। তবে তৃণমূলে যোগ দেওয়া এবং রাজ্য সংখ্যালঘু কমিশনের পদ পাওয়ার বিষয়ে তিনি স্পষ্ট ভাবে কিছু বলতে চাননি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া