মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উল্টে গেল মদবোঝাই লরি, পেটি পেটি মদ নিয়ে বাড়ি গেলেন অনেকেই

Kaushik Roy | ২৮ মার্চ ২০২৫ ২২ : ১২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে গেল মদবোঝাই লরি। চালক ও খালাসিকে উদ্ধারের বালাই নেই। সবাই তখন ব্যস্ত মদের বোতল কুড়াতে! বাইকে করে মদের পেটি নিয়েও অনেকে ছুটছেন বাড়ির দিকে, এই দৃশ্যও দেখা গেল! শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কামদেবকাঠি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মদবোঝাই একটি লরি উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল। পথে দেগঙ্গা থানার কামদেবকাঠি এলাকায় লরিটির সামনে আচমকা একটি বিড়াল চলে আসে। 

 

ওই বিড়ালটিকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। রাস্তার ওপরে মদবোঝাই ওই লরিটি উল্টে পড়ে। রাস্তার ওপর মদের পেটি ও বোতল ছড়িয়ে পড়ে। সেই খবর পেয়ে স্থানীয়দের অনেকেই সেখানে ছুটে আসেন। চালক ও খালাসি তখন জখম অবস্থাতেই সেখানে পড়েছিলেন। কিন্তু সুরাপ্রেমীদের সেদিকে যেন নজরই নেই। তাঁরা তখন ব্যস্ত মদের বোতল কুড়োতে। যে যেমন ভাবে পেরেছেন মদের বোতল নিয়ে ছুটছেন বাড়ির দিকে। শুধু বোতলই নয়, মদের গোটা পেটি ধরেও তাঁরা ছুটেছেন। 

 

কেউ কেউ আবার মোটরবাইক নিয়ে এসেছেন রাস্তা থেকে মদের বোতল কুড়োনোর জন্য।  ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্য গাড়ির যাত্রীরা তাড়িয়ে তাড়িয়ে দেখলেন হাস্যকর সেই ছবি। দুর্ঘটনায় জখম চালক ও খালাসি রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছিলেন। অভিযোগ, সেদিকে কারও হুঁশ নেই। জখম লরির চালক ও খালাসিকে কেউ প্রাথমিকভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি, এই অভিযোগও শোনা গিয়েছে। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে অবশ্য অনেকেই মুখ লুকিয়েছেন। দু'একজন সামনে এসে কথা বললেও মদের বোতল নিয়ে পালানোর কথা তাঁরা বেমালুম চেপে গিয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা পাঁচি সর্দার বলেন, 'রাস্তার উপরে মদের লরি উল্টে গিয়েছে। আমাকে বলেছে রাস্তা পরিষ্কার করে দিলে টাকা দেবে। তাই আমি রাস্তা পরিষ্কার করতে এসেছি।' এলাকার আরেক বাসিন্দা জানিয়েছেন দুর্ঘটনার কথা। ‌ তবে তিনিও চালকও খালাসিকে হাসপাতালে না পাঠিয়ে মদের বোতল নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের উদ্যোগে মদবোঝাই লরির চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া