মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আসছে খুশির ইদ, জোরকদমে চলছে লাচ্ছা সেমাই তৈরির কাজ

AD | ২৮ মার্চ ২০২৫ ২১ : ৩৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সামনেই খুশির ইদ। চলছে জোরকদমে লাচ্ছা সেমাই তৈরির কাজ। জায়গায় জায়গায় এর জন্য তৈরি হয়েছে অস্থায়ী কারখানা। গোটা রাজ্যেই কম, বেশি এই কারখানা তৈরি হয়েছে। যেখান থেকে লাচ্ছা সেমাই সেই জেলা বা আশেপাশের জেলাতেও যাচ্ছে। তবে আগেরবারের থেকে এবারে দাম একটু বেশি বলেই জানাচ্ছেন কারিগররা। 

মালদা জেলার পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের খৈরাতিপাড়ায় এবছরও তৈরি হয়েছে অস্থায়ী লাচ্ছা সেমাইয়ের কারখানা। পাইকারি হিসেবে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। খোলা বাজারে যার মূল্য প্রতি কেজি ২০০ টাকা। এর পাশাপাশি এই পুরসভার মঙ্গলবাড়ি খয়রাতিপাড়া এলাকায় বিহার থেকে ১০ থেকে ১২ জন কারিগর প্রতিদিন পাঁচ কুইন্টালের কাছাকাছি লাচ্ছা সেমাই তৈরির কাজ করছেন। তৈরির পর যা তুলে দেওয়া হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের হাতে। কারিগররা জানাচ্ছেন ময়দা, আটা, জল, তেল ও ডালডা হল সেমাই তৈরির মূল উপকরণ। 

রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও চলছে সেমাই তৈরির কাজ। দক্ষিণ ২৪ পরগণার বহড়ুর একটি কারখানার শ্রমিক জানান, সকাল ৫টা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত তাঁদের কাজ করতে হচ্ছে। এবছরের চাহিদা আগেরবারের থেকেও বেশি। সরু, মোটা নানারকম সেমাইয়ের সঙ্গে তৈরি হচ্ছে ছোট ও বড় রকমের লাচ্ছা। প্যাকেটবন্দি হয়ে এই লাচ্ছা পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাজারে। এই জেলাতেও আগেরবারের থেকে এবারে লাচ্ছা সেমাইয়ের দাম বেড়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া