মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ মার্চ ২০২৫ ০২ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী কয়েক মাস উত্তরবঙ্গের পর্যটন শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, দক্ষিণবঙ্গের তীব্র গরম থেকে বাঁচতে কয়েকদিনের জন্য আমজনতা বেছে নেন পাহাড়কেই। তবে ভ্রমণ পিপাসুরা এবার থেকে পাহাড়ে গেলেই আরেকটি উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী থাকবেন। পাহাড়ে আসলেই দেখা মিলবে ট্রয় ট্রেনের ইঞ্জিনকে ৩৬০ ডিগ্রি ঘোরানোর।
প্রথমবার না হলেও ব্রিটিশ জমানার ইতিহাসকে পুনরুজ্জীবিত করেছে ভারতীয় রেলের কাটিহার ডিভিশন। জানা গিয়েছে, এই প্রক্রিয়ার নাম টার্ন টেবিল। যার কারণে দীর্ঘ ৮১ বছর পর ফের জীবন্ত হয়ে উঠেছে ইতিহাস। ফিরে এসেছে শতাব্দী প্রাচীন টয়ট্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ টার্ন টেবিল। বৃহস্পতিবার কার্শিয়াং স্টেশনে ঐতিহ্যবাহী এই টার্ন টেবিলটির উদ্বোধন করেন এনএফ রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র কুমার।
প্রায় আট দশক পর ফের শুরু হয়েছে এই সুবিধা। ১৯৪৩ সালের পরে নানা কারণে অচল হয়ে গিয়েছিল এই টার্ন টেবিল। এখন থেকে এর মাধ্যমে অনায়াসেই টয়ট্রেনের কোচের মুখ ঘোরানো সম্ভব হবে। বর্তমানে শুধু কার্শিয়াংয়ে টার্নটেবিল গড়ে তোলা হলেও, ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে দার্জিলিং ও রংটংয়ের মতো বেশ কয়েকটি স্টেশন সংলগ্ন এলাকা।
ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র কুমার জানান, দীর্ঘদিন ধরে এই টার্ন টেবিলের পরিষেবা বন্ধ থাকায় বেশিরভাগ যন্ত্রাংশ অকেজো হয়ে পড়েছিল। সেগুলো সংস্কার করে বর্তমানে তা প্রয়োজন অনু্যায়ী যেকোনও সময় ব্যবহার করা যেতে পারে। মূলত ট্রেন তার গন্তব্যে পৌছানোর পর ইঞ্জিনের মুখ বিপরীতে ঘোরানোর জন্য ট্র্যাক চেঞ্জ বা অন্য লাইনে গিয়ে ফের চলাচল করত। এখন থেকে গন্তব্যে পৌছানোর পর এই টার্ন টেবিলের মাধ্যমে এক লাইনেই ইঞ্জিন ঘোরানো সম্ভব বলে জানিয়েছে রেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার