মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ মার্চ ২০২৫ ০১ : ০৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: যুবকের দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার। ভাঙচুর, উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা বাড়ে আরও। ইটের আঘাতে জখম হন ডিসিপি সহ একাধিক পুলিশ কর্মী, স্থানীয় সূত্রের খবর তেমনটাই।
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামে ভোরবেলায় কুমারডিহি গ্রামে রুইদাস পাডড়ায় পল্লব নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ খবর পেয়েই দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ, পুলিশ বাড়ির লোকজনকে না জানিয়ে মৃতদেহ নিয়ে যায়, ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা ।
স্থানীয় সূত্রে খবর, মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, পল্লব ওই মহিলার বাড়ি গেলে মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে । এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা । বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। সাইকেল মোটরসাইকেল ও ভাঙচুর চালানো হয় । পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ।
ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা-সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে খবর। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় । বেশ কয়েকজনকে আটক করে পুলিশ । এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা । রয়েছে পুলিশ পিকেট। ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেছে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার