শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ক্ষেতের জঞ্জালে আগুন, মুহূর্তে ছড়িয়ে পুড়িয়ে দিল বিঘার পর বিঘার ফসল, মাথায় হাত কৃষকদের

Riya Patra | ২৭ মার্চ ২০২৫ ০০ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের দুই প্রান্তে দু'টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন জেলার বেশ কয়েকজন কৃষক। মাঠে পড়ে থাকা খড় থেকে হঠাৎ করে লাগা আগুনের জন্য ভস্মীভূত হয়ে গেল প্রায় ৬০ বিঘা জমিতে উৎপাদিত গম। বিপুল এই ক্ষতির ফলে মাথায় হাত পড়েছে চাষীদের। 

অগ্নিকাণ্ডের ঘটনা দু'টি ঘটেছে ডোমকল থানা এলাকার শ্রীকৃষ্ণপুর এবং হরিহরপাড়া থানার আন্দুলপুর-উত্তরপাড়ার মাঠে। 
বৃহস্পতিবার দুপুর নাগাদ আগুন লাগার প্রথম ঘটনাটি ঘটে হরিহরপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গম কাটার পর এক ব্যক্তি নিজের জমিতে পড়ে থাকা খড়ে আগুন ধরিয়ে দেন।  হাওয়ার দাপটে সেই আগুন দ্রুত  আশেপাশের মাঠে ছড়িয়ে পড়ে। 

গোলাম মোস্তফা নামে এক চাষী জানান ,'আজ দুপুর নাগাদ হাওয়ার দাপট খুব বেশি থাকায় দ্রুত ওই আগুন শুকনো গমের ক্ষেতে ছড়িয়ে পড়তে থাকে। দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় বাসিন্দারা বহু চেষ্টা করলেও বেশিরভাগ গমের ক্ষেত পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। '
 
গ্রামবাসীরা জানান, সকলে মিলে চেষ্টা করে এবং দুটি হারভেস্টার মেশিন আশেপাশের গ্রাম থেকে নিয়ে এসে কোনওক্রমে ২-৩ বিঘা জমির গম কেটে দ্রুত অন্যত্র সরিয়ে  কয়েকজন চাষীর অল্প কিছু গম বাঁচানো সম্ভব হয়েছে। 

অন্যদিকে প্রায় একই সময়ে ডোমকলের শ্রীকৃষ্ণপুর -কুচোমোড়া এলাকায় একটি মাঠে লাগা আগুনে ভস্মীভূত হয়ে গেছে প্রায় ৪০ বিঘা জমিতে উৎপাদিত গম এবং অন্য কিছু ফসল।
 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজ দুপুরে  শ্রীকৃষ্ণপুর-কুচোমোড়ার মাঠে লাগা আগুনে গমের সঙ্গে প্রচুর কলা ,পটল এবং তিলের জমির সম্পূর্ণ ফসল ভস্মীভূত হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পল্টু মিঞা জানান,' আজ দুপুর নাগাদ এক চাষী নিজের জমি থেকে গম তুলে নেওয়ার পর ক্ষেতে পড়ে থাকা খড়ে আগুন দেন। কিন্তু সেই আগুন ওই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারেননি। হাওয়ার দাপটে দ্রুত ওই আগুন আশেপাশের জমিতে ছড়িয়ে পড়তে থাকে।'
 
তিনি জানান,' আমার নিজের তিন বিঘা জমির গম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু চাষীর জমিতে উৎপাদিত গম সম্পূর্ণ পুড়ে গিয়েছে। '

ওই পঞ্চায়েত সদস্য জানান, 'এক বিঘা জমিতে প্রায় ৮ কুইন্টাল গম উৎপাদন হয়। অনেক চাষী ঋণ নিয়ে বা জমি বন্ধক রেখে গম চাষ করেছিলেন। তাদের আশা ছিল উৎপাদিত ফসল বিক্রি করে ধার শোধ করে দিতে পারবেন। হঠাৎ করে লাগা এই আগুনে আজ অনেকের সারা বছরের রোজগার পুড়ে ছাই হয়ে গিয়েছে।'
 
গ্রামবাসীরার অভিযোগ করেন,  চাষের জমিতে আগুন লাগার পরই দমকলকে খবর দেওয়া হলেও তারা প্রায় দেড় ঘন্টা পর গ্রামে এসে পৌঁছায়। গ্রামবাসীরা নিজেরাই কয়েকটি ট্রাক্টর নিয়ে এসে জমিতে আল কেটে দেন যাতে পাশের জমিতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। এছাড়াও আশেপাশের পুকুর থেকে জল নিয়ে এসে চাষের জমিতে ঢেলে বৃহস্পতিবার বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া