মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দেশে ফের বিজ্ঞান চর্চায় সেরা বাংলা, কেন্দ্রের দুটি পুরষ্কার উঠল ঝুলিতে

Sumit | ২৭ মার্চ ২০২৫ ২২ : ৫২Sumit Chakraborty

বিভাস ভট্টাচার্য: মেধাস্বত্ব সংরক্ষণ এবং নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারিকরন কেন্দ্র হিসেবে দেশের সেরা হল বাংলা। বুধবার দিল্লিতে রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরকে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কৃত করা হয়। রাজ্যের হয়ে পুরষ্কার গ্রহণ করেন দপ্তরের সচিব বিজয় ভারতী। ছিলেন বিজ্ঞানী মহুয়া হোম চৌধুরী। উল্লেখ্য, একমাত্র পশ্চিমবঙ্গকেই এই দুটি বিভাগের জন্য পুরষ্কৃত করা হয়েছে। 

 


এবিষয়ে সচিব বিজয় ভারতী বলেন, খুবই আনন্দের মুহূর্ত। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রযুক্তির বাণিজ্যিকীকরণে বাংলা সেরা বলে বিবেচিত হয়েছে। আগামীদিনে আরও এগিয়ে যাওয়া হবে। 

 

বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে দপ্তরের এক আধিকারিক জানান, রাজ্যে প্রতিনিয়ত যে বিজ্ঞান চর্চা হচ্ছে এবং তার ফলে যে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে তার মেধাস্বত্ব সংরক্ষণ করে যেন প্রকৃত আবিষ্কারক এর দাবিদার হন সেই বিষয়টি সুনিশ্চিত করছে রাজ্য সরকারের এই দপ্তর। এর পাশাপাশি, আবিষ্কৃত নতুন প্রযুক্তি যেন বাণিজ্যিকভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টিও এই দপ্তর দেখে চলেছে। স্বাভাবিকভাবেই তার সর্বভারতীয় স্বীকৃতি তাঁদের দপ্তরকে নিঃসন্দেহে আরও বেশি এগিয়ে দেবে। 

 

এই কাজের পাশাপাশি স্কুল এবং কলেজে বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে যেতেও রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তর উৎসাহ প্রদান করে চলেছে। বিভিন্ন সেমিনার বা কর্মশালার মাধ্যমে হাতেকলমে এবিষয়ে বুঝিয়েও দেওয়া হচ্ছে দপ্তরের তরফে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া