রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ মার্চ ২০২৫ ১৯ : ৫১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অতিরিক্ত আবেদেন, লাফালাফির জন্য গতবছর পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের সমালোচনা করেন প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার অনিল চৌধুরী। তাঁর ব্যবহার নিয়ে বাকি আম্পায়ারদের সতর্কও করেন। আইপিএল চলাকালীন এই বিষয়ে অনিল চৌধুরীর সঙ্গে কথা হয় ঈশানের কিষাণের। কথা প্রসঙ্গে, পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ানকে নিয়ে মশকরা করেন ভারতীয় তারকা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে উদ্বোধনী ম্যাচে শতরান করেন উইকেটকিপার ব্যাটার। এবার উইকেটের পেছনে দাঁড়িয়ে আবেদন করা নিয়ে মন্তব্য করলেন বিতর্কিত ক্রিকেটার। একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন অনিল চৌধুরী। সেখানে ঈশানকে তিনি জিজ্ঞেস করেন, আগের তুলনায় তাঁর আবেদনের সংখ্যা অনেক কমে গিয়েছে। এর কারণ কী? এর উত্তরে ঈশান কিষাণ বলেন, 'আমার মনে হয়, আম্পায়াররা অনেক স্মার্ট হয়ে গিয়েছে। প্রত্যেকবার আবেদন করলে ওরা আউট কেও নট আউট দিয়ে দেবে। তার থেকে ভাল একবার আবেদন করা। যখন নিশ্চিত আউট, তখনই আবেদন করা উচিত। আম্পায়াররাও ভাববে সঠিক সময় উইকেটকিপাররা আবেদন করে। মহম্মদ রিজওয়ানের মতো করলে, আপনারা একবারও আউট দেবেন না।'
আগে প্রযুক্তি এত উন্নত ছিল না। আম্পায়ারের ভুলে বহুবার ভুল আউট হতে হয়েছে ক্রিকেটারদের। তবে এখন এই সম্ভাবনা কম। ডিআরএস আছে। প্রয়োজনে রিভিউ নিতে পারে দুই দলই। তবে তারকা উইকেটকিপার ব্যাটার মনে করেন, এখনও আম্পায়ারদের উন্নতির অনেক জায়গা আছে। এই প্রসঙ্গে ঈশান কিষাণ বলেন, 'কিছু আম্পায়ার আছে যাদের মাঠে দেখে আমাদেরও ভাল লাগে। তবে সবসময় উন্নতির জায়গা থাকে। নতুন আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়ার সময় আরও আত্মবিশ্বাসী হতে হবে। আউট মনে হলে, আবেদনে কর্ণপাত না করে, নিজেদের সিদ্ধান্ত নেওয়া উচিত।' ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল হ্যান্ডেলে এই কথপোকথন পোস্ট করেন আম্পায়ার অনিল চৌধুরী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ